Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
হিজাব নিষিদ্ধ না, তবে ক্লাসে পরা যাবে না: হাইকোর্টে কর্ণাটক সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
22 February, 2022, 07:15 pm
Last modified: 22 February, 2022, 07:20 pm

Related News

  • ‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’: উত্তরপ্রদেশে শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে মধ্যরাতে 'কালো হিজাব', সরানো হলো পরে
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা

হিজাব নিষিদ্ধ না, তবে ক্লাসে পরা যাবে না: হাইকোর্টে কর্ণাটক সরকার

আজ সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি বলেছেন, ক্যাম্পাসে হিজাব পরার উপর কোনও বিধিনিষেধ নেই। তবে ক্লাসরুমে এবং ক্লাস চলাকালীন সময়ের জন্য এই বিধি আরোপ করা হয়েছে।
টিবিএস ডেস্ক 
22 February, 2022, 07:15 pm
Last modified: 22 February, 2022, 07:20 pm
ছবি: সংগৃহীত

হিজাব নিষিদ্ধ প্রসঙ্গে ভারতের কর্ণাটক সরকার আজ জানিয়েছে, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হচ্ছে না। হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে কর্ণাটক সরকার বলছে, শুধু শ্রেণীকক্ষে এবং ক্লাস চলাকালীন সময়ে হিজাব পরা বাধ্যতামূলক নয়। 

রাজ্যটির শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ নিয়ে দায়ের করা কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে হাইকোর্টে।

আজ সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং নাভাদগি বলেছেন, ক্যাম্পাসে হিজাব পরার উপর কোনও বিধিনিষেধ নেই। তবে ক্লাসরুমে এবং ক্লাস চলাকালীন সময়ের জন্য এই বিধি আরোপ করা হয়েছে। "কর্ণাটক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের একটি আইন (শ্রেণিবিন্যাস এবং নিবন্ধন) আছে। এই বিধি ১১ তে মাথায় স্কার্ফ পরার ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।'

সেই সঙ্গে তিনি আরও বলেন, 'মানুষের মর্যাদা স্বাধীনতার সঙ্গে জড়িত। যার মধ্যে পরা বা না পরার পছন্দও অন্তর্ভুক্ত। আবেদনকারীর দাবি অনুযায়ী এটি পরা বাধ্যতামূলক করা হলে তাতে সংবিধানের নীতি লঙ্ঘন করা হবে। এটি বাধ্যতামূলক করা যাবে না, প্রত্যেক নারীর পছন্দের উপর ছেড়ে দেওয়া উচিত।"

'আমরা ইউনিফর্ম কোডে হস্তক্ষেপ করবো না। এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানগুলোর উপর ছেড়ে দিয়েছি।'

তিনি আরও বলেন, 'যা ঐচ্ছিক তা বাধ্যতামূলক নয়। আর যা বাধ্যতামূলক নয় তা অপরিহার্যও নয়।' সেই সঙ্গে তিনি মুহম্মদ হানিফ কোরেশি মামলার রায়ের উদ্ধৃতি দেন। গবাদি পশু জবাইয়ের বিধিনিষেধ ধর্মীয় অনুশীলনে হস্তক্ষেপ করে কিনা তা নিয়ে মামলাটি চলে। নাবাদাগি বলেন, 'কোরেশি মামলার রায়ে দেখা গিয়েছে, গরু কোরবানি বাধ্যতামূলক না। 'এখানে একটি বিকল্পকে বাধ্যতামূলক কর্তব্য বলে মনে করা হচ্ছে,' বলেন তিনি। 

আজ শুনানির সময় অ্যাডভোকেট জেনারেল নাভাদগি বলেন, 'অনুচ্ছেদ ১৯ ধারা অনুযায়ী হিজাব পরার অধিকারের ওপর অনুচ্ছেদ ১৯ (২)-এর মাধ্যমে বিধি-নিষেধ দেওয়া যায়। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে হিজাব পরিধান নিয়ে যুক্তিসঙ্গত বিধি-নিষেধ দেওয়া হয়েছে, এটি প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সাপেক্ষে কার্যকর হয়।' 

'কেউ যদি এসে বলে একটি নির্দিষ্ট ধর্মের সব নারীকে একটি নির্দিষ্ট পোশাক পরতে হবে, সেটি কি তার মর্যাদা ক্ষুণ্ণ করবে না?' 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে কর্নাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে একাধিক কলেজে সেরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে। গেরুয়া স্কার্ফ ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন একদল শিক্ষার্থী। 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন তারা। 

হিজাব পরা ছাত্রীদের দাবি, অধ্যক্ষ ক্লাসে ঢুকতে দেননি। একাধিক কলেজে সেরকম পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ, পালটা বিক্ষোভ হয়। তারইমধ্যে একগুচ্ছ আবেদন দায়ের হয় হাইকোর্টে। মামলাটি এখন বিচারাধীন। 

এদিকে এই ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তেজনাও চরমে। ভোটমুখী উত্তরপ্রদেশে এই ইস্যু তুলে একে অপরকে তোপ দেগেছে শাসক ও বিরোধী দল।


সূত্র: হিন্দুস্তান টাইমস 
 

Related Topics

টপ নিউজ

কর্ণাটক / হিজাব বিতর্ক / হিজাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’: উত্তরপ্রদেশে শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে মধ্যরাতে 'কালো হিজাব', সরানো হলো পরে
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net