Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সর্বকালের সবচেয়ে দামি ফটোগ্রাফ হতে চলেছে এই ছবিটি!

ফিচার

টিবিএস ডেস্ক
19 February, 2022, 05:00 pm
Last modified: 19 February, 2022, 04:56 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

সর্বকালের সবচেয়ে দামি ফটোগ্রাফ হতে চলেছে এই ছবিটি!

১৯২৪ সালের জুনে সুররিয়ালিস্ট ম্যাগাজিন "লিটারেচার"-এ প্রথম প্রকাশিত এ ছবিটি ম্যান রে-র নিজের ক্যারিয়ারের তো বটেই, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় পরাবাস্তববাদী ছবিরও একটিতে পরিণত হয়। 
টিবিএস ডেস্ক
19 February, 2022, 05:00 pm
Last modified: 19 February, 2022, 04:56 pm
লে ভায়োলন ডি'ইনগ্রেস।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ফটোগ্রাফ "লে ভায়োলন ডি'ইনগ্রেস"। এবার নিলামে বিক্রিত সর্বকালের সবচেয়ে দামি আলোকচিত্রেও পরিণত হতে পারে এটি। 

ধারণা করা হচ্ছে, আগামী মে মাসে যখন অকশন হাউজ ক্রিস্টিজে নিলামে তোলা হবে ম্যান রে-র এই বিখ্যাত কাজটিকে, এর দাম উঠবে ৫ থেকে ৭ মিলিয়ন ডলারের মধ্যে। আর যদি তা-ই হয়, তাহলে নিলামের ইতিহাসে কোনো একটি একক আলোকচিত্রের জন্য সবচেয়ে বেশি বিক্রয়মূল্য হবে এটি। 

মার্কিন পরাবাস্তববাদী শিল্পী ম্যান রে সাদা-কালো ছবিটি তোলেন ১৯২৪ সালে। সেখানে পেছন থেকে একজন নারীর পিঠ দেখা যায়। পিঠের দুইদিকে থাকে দুটি এফ-হোল। এভাবেই একজন নারীর শরীরকে বেহালায় রূপান্তর করেন শিল্পী। 

ফটোগ্রাফটির নামকরণ হয়েছে একটি বিখ্যাত ফরাসি অভিব্যক্তি "লে ভায়োলন ডি'ইনগ্রেস" থেকে, যার অর্থ "একটি শখ"। এ অভিব্যক্তিতে ফরাসি নিওক্লাসিকাল চিত্রশিল্পী জাঁ অগাস্টে ডোমিনিক ইংগ্রেসের রেফারেন্স টানা হয়েছে, যিনি অবসর সময়ে বেহালা বাজাতে পছন্দ করতেন। 

ম্যান রে ইংগ্রেসের চিত্রকর্মের বড় ভক্ত ছিলেন। এই ছবি তোলায় তিনি "দ্য ভালপিনকন বাথার" (১৮০৮) ছবিটি থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। আর ছবিটিতে পোজ দিয়েছিলেন তার তৎকালীন প্রেমিকা ও মডেল কিকি দে মন্তপারনাস। 

১৯২৪ সালের জুনে সুররিয়ালিস্ট ম্যাগাজিন "লিটারেচার"-এ প্রথম প্রকাশিত এ ছবিটি ম্যান রে-র নিজের ক্যারিয়ারের তো বটেই, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় পরাবাস্তববাদী ছবিরও একটিতে পরিণত হয়। 

ম্যান রে-র পিতৃপ্রদত্ত নাম ছিল এমানুয়েল র‍্যাডনিজকি। ১৮৯০ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন প্যারিসে। তিনি ছিলেন দাদাবাদ ও পরাবাস্তববাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

ক্রিস্টিজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৬২ সালে নিউ ইয়র্কের এক দম্পতির স্বয়ং রে-র কাছ থেকে ফটোগ্রাফটি সংগ্রহ করেন। নিলামে এই মাস্টারপিসটি ছাড়াও বহুদিন ধরে দম্পতিটির সংগৃহীত আরও অনেক আর্টওয়ার্ক, ফটোগ্রাম, গহনা ও পোস্টারও বিক্রির জন্য তোলা হবে। 

নিউ ইয়র্কের সেই দম্পতির কেউই অবশ্য এখন বেঁচে নেই। স্যাকস ফিফথ এভিনিউর প্রাক্তন চেয়ারম্যান ও সিইও জেকবস ১৯৯৩ সালে ৬৭ বছর বয়সে মারা যান। এদিকে তার স্ত্রী রোজালিন্ড গার্স্টেন জেকবস দীর্ঘদিন ধরে ছিলেন মেসিজের নির্বাহী। ২০১৯ সালে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়। সংগ্রহগুলো নিলামে তুলছেন তাদের মেয়ে পেগি জেকবস বেডার। 

এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রিত ফটোগ্রাফের রেকর্ডটি রয়েছে আন্দ্রেস গুরস্কির "রাইন টু"-র দখলে। ২০১১ সালে ৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে জার্মান ফটোগ্রাফারের তোলা ছবিটি বিক্রি হয় ক্রিস্টিজ থেকেই। 

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

সবচেয়ে দামি ফটোগ্রাফ / ফটোগ্রাফি / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net