Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সাব-কন্ট্রাক্টে ভ্যাট মওকুফ চান পোশাক রপ্তানিকারকরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 February, 2022, 11:45 am
Last modified: 18 February, 2022, 11:50 am

Related News

  • সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার বাস্তবায়নের পরিকল্পনা চলছে: এনবিআর চেয়ারম্যান
  • মার্চে রাজস্বে ধস: ৯ মাসে রেকর্ড ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 

সাব-কন্ট্রাক্টে ভ্যাট মওকুফ চান পোশাক রপ্তানিকারকরা

বর্তমানে পোশাক-নির্মাতাদের কাছ থেকে ১২ শতাংশ কর্পোরেট ট্যাক্স আদায় করা হয়, যেখানে সবুজ কারখানার ক্ষেত্রে এই হার ১০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
18 February, 2022, 11:45 am
Last modified: 18 February, 2022, 11:50 am
ছবি- মুমিত এম/ টিবিএস
  • অপরিবর্তিত সোর্স ট্যাক্স ও কর্পোরেট ট্যাক্স চেয়েছে বিজিএমইএ
  • রপ্তানি প্রণোদনার উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার চায় তারা
  • মাসিক পোশাক রপ্তানি ৫ বিলিয়ন ডলার, বাড়ার সম্ভাবনা আছে
  • সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এনবিআর

রাজস্ব কর্তৃপক্ষকে সাব-কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) মওকুফ করার আহ্বান জানিয়েছে পোশাক রপ্তানিকারকরা। সাব-কন্ট্রাক্টে ভ্যাট এই ধরনের অনেক সাব-কন্ট্রাক্টিং কারখানাকে আর্থিক সংকটে ফেলে বলে উল্লেখ করে তারা।

২০২২-২৩ অর্থবছরের আসন্ন জাতীয় বাজেটে বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সাথে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানায় তারা।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর নগদ সহায়তাসহ বর্তমানের অনেক সুবিধাই পোশাক খাতকে দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে পোশাক শিল্পকে নিজেদের সক্ষমতা তৈরির তাগিদ দিয়েছেন এনবিআর এর  চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

আলোচনায় বিজিএমইএ দাবি করে, সাব-কন্ট্রাক্টিং কারখানাগুলোর এক-তৃতীয়াংশ কারখানা এই ভ্যাটের কারণে সমস্যায় পড়েছে।

ইতোমধ্যেই রপ্তানিমুখী পোশাক ইউনিটগুলোর স্থানীয়ভাবে ক্রয় করা পণ্য এবং পরিষেবার উপর থেকে ভ্যাট মওকুফ করা হয়েছে। কিন্তু, বিদেশি বাজারে পণ্য রপ্তানি করলেও সাব-কন্ট্রাক্টিং ফ্যাক্টরিগুলো এখনও এই সুবিধা পায় না।

পোশাক-নির্মাতারা আগামী পাঁচ বছরের জন্য বিদ্যমান সোর্স ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখার পাশাপাশি নগদ রপ্তানি প্রণোদনার উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার চায় এনবিআর এর কাছে।

বর্তমানে পোশাক-নির্মাতাদের কাছ থেকে ১২ শতাংশ কর্পোরেট ট্যাক্স আদায় করা হয়, যেখানে সবুজ কারখানার ক্ষেত্রে এই হার ১০ শতাংশ।

বিজিএমইএ এনবিআরকে বলে, পোশাক কারখানাগুলোকে বিদ্যমান কর্পোরেট ট্যাক্স স্লাবের সমান, অর্থাৎ ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়। কর মূল্যায়নের সময় রাজস্ব কর্মকর্তারা সম্পদ নিষ্পত্তি, উপ-চুক্তি আয় এবং অন্যান্য ব্যয়ের লাভ মানতে রাজি না হওয়ায় এই পরিমাণ কর দিতে হয় তাদেরকে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এনবিআরকে বলেন, কোভিড-পরবর্তী বাজার প্রতিযোগিতার কারণে পোশাক উদ্যোক্তারা চাপের মধ্যে রয়েছেন।

"আমরা এখন ব্যবসায়িক সুবিধা উপভোগ করছি কারণ আমরা অনেক দেশের তুলনায় মহামারির সাথে ভালভাবে লড়াই করতে পেরেছি। রপ্তানির অবস্থা মহামারির আগের সময়ের তুলনায় ভালো," বলেন ফারুক হাসান।

তিনি জানান, মাসিক পোশাক রপ্তানি এখন প্রায় ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি এবং এখনও পরিমাণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

আলোচনায় এক্সটার্নাল বাণিজ্যে হারমোনাইজড সিস্টেম কোড (এইচএস কোড) সম্পর্কিত সমস্যা সহজ করা, কারখানার জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির উপর কর কমানো, আমদানিকৃত জিনিসের ওজনের অমিলের ক্ষেত্রে পোশাক প্রস্তুতকারকদের জরিমানা না করা এবং টাইপিং ভুল সংশোধন সহজ করার মতো বেশ কয়েকটি দাবি তুলে ধরে বিজিএমইএ।

এনবিআর চেয়ারম্যান বলেন, তারা পোশাকের কাঁচামাল আমদানি ও কাপড় রপ্তানি সহজ করতে চান।

তবে তিনি বলেন, বাহ্যিক বাণিজ্য শিথিল হওয়া উচিত, কিন্তু পাইকারি খাত শিথিল হওয়া উচিত নয়।

"আমরা এই গ্রিপ খুব বেশি শিথিল করলে এর অপব্যবহার হতে পারে," বলেন তিনি।

তিনি পোশাক রপ্তানিকারকদের বলেন, "কোভিড মোকাবেলায় সরকার আপনাদেরকে সুযোগ-সুবিধা দেওয়ার ফলেই পশ্চিমা বিশ্বে রপ্তানি বেড়েছে।"

 

Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর চেয়ারম্যান / বিজিএমইএ / ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার বাস্তবায়নের পরিকল্পনা চলছে: এনবিআর চেয়ারম্যান
  • মার্চে রাজস্বে ধস: ৯ মাসে রেকর্ড ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net