Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মাধুরীকে দেখতে বাড়িতে ইলেকট্রিশিয়ান সেজে ঢুকে পড়েছিল এক ব্যক্তি!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 February, 2022, 03:30 pm
Last modified: 17 February, 2022, 03:58 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মাধুরীকে দেখতে বাড়িতে ইলেকট্রিশিয়ান সেজে ঢুকে পড়েছিল এক ব্যক্তি!

নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'দ্য ফেম গেম'-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী।
হিন্দুস্তান টাইমস
17 February, 2022, 03:30 pm
Last modified: 17 February, 2022, 03:58 pm

সম্প্রতি, 'দ্য কপিল শর্মা শো'-তে নিজের আসন্ন ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'-এর প্রচারে হাজির হয়েছিলেন মাধুরী দীক্ষিত। সঙ্গে ছিলেন সঞ্জয় কাপুর এবং মানব কল। চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই পর্বের একটি প্রমো আপলোড করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন কথায় কথায় নিজের জীবনের একটি মজার ঘটনার কথা ফাঁস করেছেন এই বলিউড অভিনেত্রী।

মাধুরী বলছেন, 'একবার আমার বাড়ির সুইচবোর্ড খারাপ হয়ে গিয়েছিল। তা সারাই করতে বিদ্যুৎ মিস্ত্রিদের খবর দিয়েছিলাম। তলব পেয়ে চারজন ব্যক্তি বাড়িতে এসে হাজির হয়েছিলেন। আমি নির্দিষ্ট সুইচবোর্ডটি দেখিয়ে দেওয়ার পর তারা তাদের কাজে লেগে গেলেন। একজন বোর্ড খুলছেন, অন্যজন সুইচ নিয়ে নাড়াচাড়া করছেন...এরকম আর কী। তা কাজ শেষ হয়ে যাওয়ার পর সব দেখেশুনে আমি তাদের ধন্যবাদ জানিয়ে বেরোনোর রাস্তা দেখিয়ে দিলাম। রীতিমতো বিগলিত হয়ে আকর্ণবিস্তৃত হেসে তারা বিদায় নিলেন। কেবল একজন ছাড়া। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম উনি কেন বাকিদের সঙ্গ দিচ্ছেন না? লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, 'আমি তো ওদের সঙ্গে এখানে কাজ করতে আসিনি। এখানে এসেছিলাম শুধু আপনাকে দেখব বলেই!' মাধুরীর কথা শেষ হতে না হতেই কপিল থেকে শুরু করে শো-তে উপস্থিত দর্শকের দল ততক্ষণে হেসে কুটিকুটি।

প্রসঙ্গত, নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'দ্য ফেম গেম'-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী।

ওয়েব শো-তে নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে মাধুরী জানান, 'আমি এখানে একজন ফিল্মস্টারের চরিত্রেই রয়েছি, যে একজন সুপারস্টার। পাশাপাশি তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে। তবে রিয়েল লাইফে আমার জীবনটা মোটেই অনামিকার মতো নয়। আমার পরিবারের সঙ্গে আমার বন্ধন অনেক মজবুত। পাশাপাশি আমি সৌভাগ্যবান যে আমি কিছু সেরা পরিচালক ও সহ-অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি'।

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালের অন্ধকারময় জগত উঠে আসবে এই সিরিজে। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে 'দ্য ফেম গেম'-এর।
 
Related Topics

টপ নিউজ

মাধুরী দীক্ষিত / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net