Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
বিদ্রোহের আগুন জ্বেলেছিল কবিয়াল রমেশ শীলের গান  

ভাষা আন্দোলনে চট্টগ্রাম

আবু আজাদ
12 February, 2022, 10:35 am
Last modified: 20 February, 2022, 12:43 pm

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

বিদ্রোহের আগুন জ্বেলেছিল কবিয়াল রমেশ শীলের গান  

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির পর তার রচিত একাধিক গণসঙ্গীত দেশের মানুষদের সংগ্রামে অংশ নিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রমেশ শীল নিজেও সক্রিয়ভাবে অংশ নেন ভাষা আন্দোলনে।
আবু আজাদ
12 February, 2022, 10:35 am
Last modified: 20 February, 2022, 12:43 pm
অলংকরণ-টিবিএস

রাষ্ট্রভাষা আন্দোলন করিলি, 
ভাই ঢাকা শহর রক্তে রাঙাইলি। 
ব্রিটিশ যুগে চালাইতো ভাই হাঁটুর নিচে গুলি
এখন স্বাধীন দেশের ভাই-তে, 
ভাইরে উড়ায় মাথার খুলি...ও' ভাই উড়ায় মাথার খুলি।

১৯৫২ সালে কবিয়াল রমেশ শীলের এই গানের জনপ্রিয়তা ছিল কিংবদন্তির মতো। ১৯৫৩ সালে শহীদ দিবস পালন করার সময় সাংবাদিক ওবায়দুল হক ঘোড়ার গাড়িতে চড়ে এ গান গেয়ে গোটা চট্টগ্রাম শহর ঘুরে বেড়ান। তার গাওয়া গান চট্টগ্রামে মুসলিম লীগের জনপ্রিয়তা দ্রুত কমিয়ে ফেলে।

১৯৯৫ সালে 'দৈনিক আজাদী'র ৩৫ বছর পূর্তির বিশেষ সংখ্যায় কবিয়াল রমেশ শীলের বিখ্যাত গানের জনপ্রিয়তাকে এভাবেই উল্লেখ করা হয়েছে।

শুধু এই একটি নয়, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ট্রাজেডির পর তার রচিত একাধিক গণসঙ্গীত দেশের মানুষদের এইসব সংগ্রামে অংশ নিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রমেশ শীল নিজেও সক্রিয়ভাবে অংশ নেন ভাষা আন্দোলনে।

১৯৫৪ সালে জণগণের ভোটে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। নুরুল আমিনকে বানানো হয় পূর্ব বাংলার গভর্নর। এই নুরুল আমিন চট্টগ্রামে এলে জনগণের কাছে লাঞ্চিত হন। এই নিয়ে তিনি বিখ্যাত একটি ব্যাঙ্গাত্মক গান রচনা করেন।

গানটি হচ্ছে-

শোন ভাই আজগুবি খবর
মুখ্যমন্ত্রী নুরুল আমিন করে চট্টগ্রাম সফর।
.......হঠাৎ দেখি পচা আণ্ডা
মন্ত্রীকে করিতেছে ঠাণ্ডা।
উড়তে লাগলো কাল ঝাণ্ডা,
মন্ত্রীর চোখের উপর।

এ গানের কারণে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পরে রমেশ শীলকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার। তার 'ভোট রহস্য' বইটি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকার। কবি দীর্ঘদিন কারাভোগ করেন ওই সময়ে। ১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতা করায় রমেশ শীলের সাহিত্য ভাতা বন্ধ করে দেওয়া হয়। সেই বছর ঢাকায় কারান্তরীণ থাকা অবস্থায় সহবন্দীরা তাকে সংবর্ধিত করেন।

রমেশ শীল ও ফনী বড়ুয়ার কবিগানের আসর 'যুদ্ধ ও শান্তি' সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

ভাষাসৈনিক আহমদ রফিক তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, "রমেশ শীল ও ফনী বড়ুয়ার কবিগানগুলো এতটা আধুনিক রূপ লাভ করেছিল! ঈশ্বর পাঠশালার চত্বরে মাদুরপাতা, হোগলাপাতায় বসে রাতভর শুনেছিলাম। অসাধারণ ছিল ওই পালা গান।"

কবিয়াল রমেশ শীল ১৮৭৭ সালে চট্টগ্রামের বোয়ালখালি থানার অন্তর্গত গোমদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চন্ডীচরণ শীল। রমেশ শীলের শৈশব ছিল পিতৃ হারানোর বেদনায় ভরা আর দারিদ্রক্লিষ্ট জীবন। চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে তিনি হারিয়েছেন তার বাবাকে। পরিবারের সকল দায়িত্ব এসে পড়ে কবির কাঁধে। নরসুন্দর পিতার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন প্রাথমিক জীবনে।

নিজের সে সময়ের অবস্থার কথা তিনি লিখেছেন এভাবে— 'আমিই বালক, চালক, পালক, আমার আর কেহ নাই। মায়ের অলংকার সম্বল আমার, বিক্রি করে খাই।'

একসময় ভাগ্যান্বেষণে বার্মার (বর্তমান মিয়ানমার) রেঙ্গুন শহরে যান রমেশ শীল। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে একটি দোকানেরও মালিক হন। কিন্তু স্বদেশের প্রতি ভালবাসার টানে পাঁচ বছরের মধ্যেই নিজের গ্রামে ফিরে আসেন। গ্রামে আগের নরসুন্দর পেশার পাশাপাশি কবিরাজ হিসেবে কাজ শুরু করেন। এই কবিরাজি করতে করতেই কবিগানের প্রতি তিনি ভীষণভাবে অনুরাগী হয়ে উঠেন।

প্রথমে প্রথাগত কবিগান রচনার মাধ্যমে রচনা শুরু করলেও পরে কবিগানের ধরনই পাল্টে দেন। তিনি লিখেছেন প্রচুর মাইজভান্ডারি গানও। 

কবি রমেশ শীলের বিষয়বস্তু শেষ পর্যন্ত ছিল মানুষ। সেই মানুষের সার্বিক মুক্তির স্বপ্নে তিনি কাজ করেছেন, কলম ধরেছেন। তার জন্য তিনি পেয়েছিলেন মানুষের ভালোবাসা। জীবদ্দশায় পেয়েছেন প্রচুর সংবর্ধনা। ১৯৬২ সালে বুলবুল একাডেমি ও '৬৪ সালে চট্টগ্রামে নাগরিক সংবর্ধনা লাভ করেন তিনি। কিন্তু তিনি কখনো এসব পুরস্কারের তোয়াক্কা করেননি। প্রতিষ্ঠার কাঙাল ছিলেন না, সারা জীবন প্রতিষ্ঠানের প্রতিকূলে কাজ করেছেন সংগ্রামী চেতনায়। দেশকে ভালোবেসেছেন প্রাণ দিয়ে। ১৯৬৭ সালের ৬ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।  

টিবিএস ও নগদ-এর যৌথ উদ্যোগ

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ভাষা আন্দোলন / ভাষা সৈনিক / ভাষার মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net