Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মুশফিকদের হারাল মাহমুদউল্লাহর ঢাকা

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 05:00 pm
Last modified: 09 February, 2022, 05:00 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মুশফিকদের হারাল মাহমুদউল্লাহর ঢাকা

এবার আর শেষ বল পর্যন্ত রোমাঞ্চ নয়, থিসারা পেরেরার করা ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে মিনিস্টার ঢাকাকে দারুণ জয় এনে দিলেন শুভাগত হোম। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 05:00 pm
Last modified: 09 February, 2022, 05:00 pm

মিনিস্টার ঢাকার ক্রিকেটাররা হয়তো তখন দ্বিধাতেই ছিলেন, ভাবছিলেন আগের ম্যাচের কথা। জেতার জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল, যা তুলতে পারেননি তামিম ইকবাল ও নাঈম শেখ। ৩ রানের হারের পর দিন আবার একই রোমাঞ্চ, এবার ৬ বলে দরকার ১১ রান। এবার আর শেষ বল পর্যন্ত রোমাঞ্চ নয়, থিসারা পেরেরার করা ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে মিনিস্টার ঢাকাকে দারুণ জয় এনে দিলেন শুভাগত হোম। 

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে মিনিস্টার ঢাকা। এ জয়ে প্লে-অফের পথে এগিয়ে থাকলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট (একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট) নিয়ে তালিকার তিন নম্বরে তারা। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে খুলনা টাইগার্স। চরম বাজে শুরুর পর সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি এবং শেখ মেহেদি হাসান, মুশফিকুর রহিম ও থিসারা পেরেরার ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১২৯ রান তোলে খুলনা। জবাবে জহুরুল ইসলাম অমি, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ ও শুভাগত হোমের ব্যাটে ৪ বল আগে ৫ উইকেটে জয় নিশ্চিত হয় মিনিস্টার ঢাকার। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। দলীয় ১২ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরান উজ্জামান। শুরুতেই দিক হারানো দলের হাল ধরেন জহুরুল ও মাহমুদউল্লাহ। তৃতীয় উইকেটে তারা ৫৭ রানের জুটি গড়েন। 

জহুরুলের বিদায়ে ভাঙে এই জুটি। এর আগে ৩৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩০ রান করেন তিনি। শামসুরকে নিযে আরও কিছুটা পথ পাড়ি দেন মাহমুদউল্লাহ। এই জুটিতে ৩২ রান পায় ঢাকা। দলীয় সংগ্রহ ১০০ পরপরই থামেন মাহমুদউল্লাহ। ঢাকার অধিনায়কের ব্যাট থেকে আসে ২৫ রান। 

শামসুর রহমান শুভ ১৪ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৫ রান করেন। বাকি কাজটুকু সারেন শুভাগত হোম ও আজমতউল্লাহ ওমরজাই। শুভাগত ৯ বলে ২টি ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে টানা দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। অপরাজিত ১০ রান করেন ওমরাজাই। খুলনার থিসারা পেরেরা ২টি উইকেট নেন। এ ছাড়া নাবিল সামাদ, রুয়েল মিয়া ও খালেদ আহমেদ একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা খুলনার হয়ে কেবল সিকান্দার রাজা বড় ইনিংস খেলেন। জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান ৫০ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। ১২ রানের মধ্যে চার উইকেট হারানো দলকে তিনিই মূলত লড়াইয়ের পূঁজি এনে দেন। এ ছাড়া মুশফিক ১২, মেহেদি হাসান ১৭ ও থিসারা ১২ রান করেন। ম্যাচসেরার পুরস্কার জেতা ঢাকার স্পিনার আরাফাত সানি ও ওমরজাই ২টি করে উইটে নেন। একটি করে উইকেট পান রুবেল হোসেন, ফজলহক ফারুকী ও কাইস আহমেদ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মিনিস্টার ঢাকা / খুলনা টাইগার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net