Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
হারিয়ে গিয়েছিল লতার যে গান 

বিনোদন

টিবিএস ডেস্ক
08 February, 2022, 02:00 pm
Last modified: 08 February, 2022, 02:07 pm

Related News

  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান
  • ৬৪ বছর আগে এ গানে খরচ হয় ১ কোটি রুপি, লিরিক লেখা হয় ১০৫ বার, গেয়েছিলেন লতা মঙ্গেশকর
  • গাছতলায় ‘মুঘল-এ-আজম’-এর গান রেকর্ড, ৫ তানপুরার স্কেলে মিলে গিয়েছিল আবদুল করিম খাঁর গলা
  • বলিউডে বাঁধনের প্রথম ঝলক, 'খুফিয়া'র টিজার প্রকাশ

হারিয়ে গিয়েছিল লতার যে গান 

এই গানের রচয়িতা গুলজার স্বয়ং লতারও প্রিয় গীতিকার। তাই স্বাভাবিকভাবেই এই গানের প্রতি একটু বাড়তি ভালো লাগা কাজ করেছিল লতার। 
টিবিএস ডেস্ক
08 February, 2022, 02:00 pm
Last modified: 08 February, 2022, 02:07 pm

নব্বইয়ের দশকে, তখন মাত্র সিনেমার জগতে প্রবেশ করেছেন বিশাল ভরদ্বাজ। সুরকার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর একটি সিনেমা বানানোর পরিকল্পনাও করেন তিনি। সেই সিনেমায় জায়গা পায় প্রখ্যাত গীতিকার গুলজারের লেখা ও প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেসকরের গাওয়া গান 'ঠিক নাহি লাগতা'। 

কিন্তু বিভিন্ন জটিলতায় আর আলোর মুখ দেখেনি ভরদ্বাজের সেই সিনেমা। ছবির সঙ্গে সঙ্গে হারিয়ে যায় লতার সেই গানও। 

তবে লতার মৃত্যুর কয়েকমাস আগে সেই গানটি খুঁজে পান ভরদ্বাজ। গত অক্টোবরে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই গানটি মুক্তি দেওয়ার জন্য লতার অনুমতি চান এই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা।  

"(ভরদ্বাজকে) আমি বললাম, 'কেন না? এতো সুন্দর একটি গান। তোমার অবশ্যই একে মুক্তি দেওয়া উচিত," সেসময় এক সাক্ষাৎকারে বলেন লতা।

এই গানের রচয়িতা গুলজার স্বয়ং লতারও প্রিয় গীতিকার। তাই স্বাভাবিকভাবেই এই গানের প্রতি একটু বাড়তি ভালো লাগা কাজ করেছিল লতার। 

গানটি প্রকাশ করার আগে গুলজারের কাছ থেকেও অনুমতি নেন ভরদ্বাজ। 

গানের সরস্বতী হিসেবে পরিচিত লতা তার জীবদ্দশায় প্রায় ৩০ হাজারের মতো গান রেকর্ড করেছেন বাংলা, হিন্দিসহ বেশ কিছু ভাষায়। 

ঠিক নাহি লাগতার মতো তার অনেক গানই কালের গর্ভে হারিয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন এই কিংবদন্তি। গতবছর পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যেটা হয়, কখনও কখনও একটি সিনেমার জন্য অনেক বেশি গান বানানো হয়ে যায়, যা সিনেমার ধারা নষ্ট করে দেয়। 

"তাই তারা হয়তো একটি গানকে সরিয়ে ফেলে। বলে এই গান অন্য ছবিতে ব্যবহার করা হবে। কিন্তু দেখা যায় অন্য ছবিতেও মানাচ্ছে না এই গান। তাই স্টোরেজের মধ্যেই থেকে যায় গানটি। এবং মানুষ ভুলে যায় এর অস্তিত্ব।   
 
"এসব গানের মুক্তি দেওয়াটাও সবসময় সম্ভব হয় না। কখনও কখনও দেখা যায় প্রযোজক অনুমতি দিচ্ছেন না, বা ছবিটিই মুক্তি পাচ্ছে না, বা গীতিকার রাজি হচ্ছেন না। এরকম অনেক বাধা আছে।" 

গত রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। এর আগে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন লতা। কোভিড শনাক্ত হওয়ার পর গত মাসের ১১ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। 

তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই উপমহাদেশে জ্ঞানীগুণীরা শোক প্রকাশ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে তার প্রস্থানের শোকবার্তায়। 

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর / বিশাল ভরদ্বাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান
  • ৬৪ বছর আগে এ গানে খরচ হয় ১ কোটি রুপি, লিরিক লেখা হয় ১০৫ বার, গেয়েছিলেন লতা মঙ্গেশকর
  • গাছতলায় ‘মুঘল-এ-আজম’-এর গান রেকর্ড, ৫ তানপুরার স্কেলে মিলে গিয়েছিল আবদুল করিম খাঁর গলা
  • বলিউডে বাঁধনের প্রথম ঝলক, 'খুফিয়া'র টিজার প্রকাশ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net