Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
দলের প্রয়োজনে যেকোনো জায়গায় যেতে রাজি মাশরাফি

খেলা

শান্ত মাহমুদ, সিলেট থেকে
29 February, 2020, 05:25 pm
Last modified: 29 February, 2020, 05:33 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

দলের প্রয়োজনে যেকোনো জায়গায় যেতে রাজি মাশরাফি

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মাশরাফি বলেছেন, ‘প্রথমত জানি না এই সিরিজের পর কী হবে। বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজনে আমাকে যেখানেই ডাকবে, সেখানে থাকব।’
শান্ত মাহমুদ, সিলেট থেকে
29 February, 2020, 05:25 pm
Last modified: 29 February, 2020, 05:33 pm
অনুশীলনে মাশরাফি। ছবি: বিসিবি

আলোচনাটা গত বছরের ডিসেম্বর থেকে। তখন অবশ্য পাকিস্তান সফর নিশ্চিত হয়নি। সফর নিশ্চিত হওয়ার আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এই 'অপশন' পেয়ে পাকিস্তান সফর থেকে নিজেকে গুটিয়ে নেন মুশফিকুর রহিম।

দলে থাকলে আপনি কী করতেন? বঙ্গবন্ধু বিপিএল চলাকালীন এমন প্রশ্ন করা হয় মাশরাফি বিন মুর্তজাকে। জবাবে ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, দলে থাকলে হয়তো পাকিস্তানে যেতেন তিনি। তবে মুশফিকের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানান মাশরাফি।

দুই মাস পরও একই কথা জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ওয়ানডে দলে থাকলে পাকিস্তানে যাবেন তিনি। কেবল পাকিস্তানই নয়, দলের প্রয়োজনে যেকোনো জায়গায় যেতে রাজি বর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মাশরাফি বলেছেন, 'প্রথমত জানি না এই সিরিজের পর কী হবে। বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজনে আমাকে যেখানেই ডাকবে, সেখানে থাকব। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। আমার বিশ্বাস একবার, দুইবার, দশবার ভেবেই সিদ্ধান্ত নেবে তারা। আমাদের উচিত ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটাকেই মেনে নেওয়া।'

মুশফিক এখনো আগের অবস্থানেই আছেন। বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফরেও তিনি যাবেন না। এবারও মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন মাশরাফি, 'একেক জনের একেক রকম চিন্তা। মুশফিক যায়নি, তার এমন সিদ্ধান্তকে শতভাগ সম্মান জানাই। বোর্ড থেকেই এমন সুযোগ করে দেওয়া হয়েছে। না যেতে চাইলে যাবে না। সফরের আগে নির্বাচকরা নির্ধারণ করবেন- কে যাবে আর কে যাবে না।'

দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডের সিরিজকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম দুই দফায় দুটি টি-টোয়েন্টি (বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হয়) ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আগামী এপ্রিলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।  
 
Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net