Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘নতুন’ ওমিক্রন আরও বেশি সংক্রামক: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 February, 2022, 09:50 am
Last modified: 02 February, 2022, 11:28 am

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

‘নতুন’ ওমিক্রন আরও বেশি সংক্রামক: গবেষণা

বিজ্ঞানীদের দাবি, ওমিক্রনের এই ‘নতুন’ সংস্করণের সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের প্রাথমিক সংস্করণকেও ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে দ্বিগুণ হারে আক্রান্ত হচ্ছে মানুষ। এমনকি ওমিক্রনের প্রাথমিক পর্যায়ে আক্রান্তের পর সুস্থ হয়েছেন, এমন ব্যক্তিরাও পুনরায় আক্রান্ত হতে পারেন সাম্প্রতিক নতুন এই ধরনে।
টিবিএস ডেস্ক
02 February, 2022, 09:50 am
Last modified: 02 February, 2022, 11:28 am
প্রতীকী ছবি

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে বেশিরভাগ রোগীর শরীরেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যে তারা সুস্থও হয়ে উঠছিলেন। তবে, ওমিক্রনের সংক্রমণের গতি নিতে চিন্তিত ছিলেন বিশেষজ্ঞরা। তাদের সেই চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে ওমিক্রনের সাম্প্রতিক নতুন সংস্করণ। 

বিজ্ঞানীদের দাবি, ওমিক্রনের এই 'নতুন' সংস্করণের সংক্রমণ ক্ষমতা ছাড়িয়ে গেছে ওমিক্রনের প্রাথমিক সংস্করণকেও। এর মাধ্যমে দ্বিগুণ হারে আক্রান্ত হচ্ছে মানুষ। এমনকি ওমিক্রনের প্রাথমিক পর্যায়ে আক্রান্তের পর সুস্থ হয়েছেন, এমন ব্যক্তিরাও পুনরায় আক্রান্ত হতে পারেন সাম্প্রতিক নতুন এই ধরনে। কারণ বিশেষজ্ঞদের মতে, সুস্থ হওয়া ব্যক্তির শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি বা প্রতিরক্ষা ক্ষমতা না থাকারই সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ার এক নতুন গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।

অনেকেই ধারণা করেছিলেন, ওমিক্রনের ঢেউ কাটিয়ে উঠলেই হয়তো এই মহামারি থেকে নিস্তার পাওয়া যাবে। কিন্তু নতুন এই গবেষণার কারণে দ্বিধায় পড়েছেন বিশেষজ্ঞরা। 

অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণভাবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। প্রাথমিক পর্যায়ে ওমিক্রনে আক্রান্ত হওয়া ব্যক্তিরা মৃদু উপসর্গ নিয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও, ওমিক্রনের সাম্প্রতিক সংস্করণ ইতোমধ্যেই উদ্বেগ তৈরি করেছে। কারণ দুই ডোজ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন এই ধরনে।

গবেষণাটির 'পিয়ার রিভিউ' বা পর্যালোচনা এখনও বাকি। তারপরেও এতে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। এর পাশাপাশি ওমিক্রনের 'সেকেন্ড জেনারেশন' ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত 'বিএ.২'-এর ওপর ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহাগেন থেকে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের 'বিএ.২' ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৩৯ শতাংশ মানুষ তাদের পরিবারের বাকিদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছেন। ওমিক্রনের প্রাথমিক পর্যায়ে যা ছিল ২৯ শতাংশ। ডেনমার্কের ৮ হাজার ৫৪১টি পরিবার থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন গবেষকরা।  

এদিকে, মহামারি মোকাবেলায় জরুরি প্রয়োজনে মডার্নার 'স্পাইকভ্যাক্স' টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, কেবল ১৮ বছর বা তারচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রেই এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 


 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / মহামারি / কোভিড-১৯ / ওমিক্রন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net