Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2022, 08:25 pm
Last modified: 02 February, 2022, 03:32 am

Related News

  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসক

৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরলেন বিএনপি চেয়ারপারসন।
টিবিএস রিপোর্ট
01 February, 2022, 08:25 pm
Last modified: 02 February, 2022, 03:32 am

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। তবে ভবিষ্যতে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টার্নাল ব্লিডিং) হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যায় না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরলেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার বাসা 'ফিরোজা'র উদ্দেশে রওনা হন তিনি। দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাসায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে কেবিনে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, আপাতদৃষ্টিতে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে যে রক্তক্ষরণ হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, "দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু জানুয়ারি মাসেই এভারকেয়ার হাসপাতালে ৩৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ম্যাডামের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করছি আমরা। যেহেতু ওনার অবস্থা এখন স্থিতিশীল আছে সেক্ষেত্রে আমাদের তত্ত্বাবধানে তাকে বাসায় চিকিৎসায় রাখা প্রয়োজন। সেই কারণেই তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।"

এক প্রশ্নের জবাবে ফখরুদ্দিন মো. সিদ্দিকী বলেন, "ওনার (খালেদা জিয়া) মেজর রক্তক্ষরণ হচ্ছে না, সাময়িকভাবে হলেও তা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। তবে মেডিকেলে কনফার্ম করে কিছু বলা যায় না। হয়তো বাসায় রেখে সাময়িকভাবে টেকনিক্যালি সাপোর্ট দেওয়া সম্ভব হতে পারে। এছাড়া হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাসায় রেখে চিকিৎসা নিরাপদ বলে মনে করছি।'

তিনি আরও বলেন, "তার অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসা হবে।"

গত বছরের ২৮ নভেম্বর খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিসে ভুগছেন। তার রক্তক্ষরণ হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে হবে।

তবে সরকার এ বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ও পেপার স্প্রে: ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net