Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
টিনএজারদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে সামাজিক মাধ্যম

অফবিট

টিবিএস ডেস্ক
01 February, 2022, 07:15 pm
Last modified: 01 February, 2022, 07:45 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়
  • তুচ্ছ ঘটনায় প্রাণহানি দুঃখজনক, গুজব মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: খাগড়াছড়িতে উপদেষ্টা হাসান আরিফ
  • সামাজিক মাধ্যমে সুনামগঞ্জের চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধের গুজব
  • তরুণরা টিকটকে কাটায় দিনে দুই ঘণ্টার মতো, ফেসবুকে প্রায় তাকায়ই না: গবেষণা
  • আক্কেল দাঁত কখন তোলা উচিত? সমস্যা শুরু হওয়ার আগে নাকি পরে?

টিনএজারদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে সামাজিক মাধ্যম

সামাজিক মাধ্যমের নিউজফিড দীর্ঘসময় ধরে স্ক্রোলিংয়ের ফলে মানসিক উদ্বেগ, পেশিতে টান, মাথা ব্যথা এবং মস্তিষ্কের ক্লান্তিও হতে পারে। এই বিষয়গুলো জৈবিক ও শারীরিক দিক থেকেও পরিমাপ করা যায়। এতে টিনএজারদের শারীরিক ও মানসিক শক্তি হ্রাস পায়, যা তাদের পড়াশুনা ও অন্যান্য কাজে ব্যাঘাত ঘটায় বলে গবেষকরা জানতে পেরেছেন। 
টিবিএস ডেস্ক
01 February, 2022, 07:15 pm
Last modified: 01 February, 2022, 07:45 pm
সংগৃহীত ছবি

মানুষ চাইলেই নিজেকে সবকিছু থেকে সংযত রাখতে পারে। এই ধারণা কিন্তু খাটে না সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে। অনেক সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলি যে, তখন চাইলেও নিজেদের খুব বেশি সংযত রাখতে পারি না। কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বিষয়টি আরও ব্যাপকভাবে ঘটে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা দিনের বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটিয়ে দিচ্ছে। দিনদিন ব্যাপারটি আরও গুরুতর ও সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। 

কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক মনোবিজ্ঞানী জুডিথ অ্যান্ডারসন বলেছেন, "অত্যধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে মানুষের মধ্যে সরাসরি কথা বলা বা যোগাযোগ করার প্রবণতা কমে গেছে, যা বিষণ্ণতা এবং উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন, আমি ইদানীং কিশোর-কিশোরীদের সাথে ঘটছে এমন একটি অস্বস্তিকর বিষয় লক্ষ্য করেছি –তারা জানে না তারা কী করতে চায় বা কী করবে জীবনে। বিশ্বব্যাপী মহামারি ছড়িয়ে পড়ার একটি নেতিবাচক দিক এটি। লকডাউনের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশি সময় ব্যয় করেছে এবং এটি তাদের মনোজগতকে আরও সংকীর্ণ করে তুলেছে।" 

অ্যান্ডারসন বলেন, অনলাইনে সামাজিক মাধ্যমের নিউজফিডে অনেক সময় ধরে চোখ বুলালে সেখানে থাকা মিথ্যা তথ্য থেকে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে, কিশোর বয়সে সহজেই যেকোনো কিছু বিশ্বাস করার মানসিকতা থাকে। দীর্ঘসময় ধরে স্ক্রোলিংয়ের ফলে মানসিক উদ্বেগ, পেশিতে টান, মাথা ব্যথা এবং মস্তিষ্কের ক্লান্তিও হতে পারে। এই বিষয়গুলো জৈবিক ও শারীরিক দিক থেকেও পরিমাপ করা যায়। এতে টিনএজারদের শারীরিক ও মানসিক শক্তি হ্রাস পায়, যা তাদের পড়াশুনা ও অন্যান্য কাজে ব্যাঘাত ঘটায় বলে গবেষকরা জানতে পেরেছেন। 

এ বিষয়ে আগের গবেষণাগুলো অ্যান্ডারসনের দাবিকে সমর্থন করে। পিউ রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণার তথ্য অনুসারে, প্রায় ৪৫ শতাংশ কিশোর-কিশোরী অনলাইনে নিয়মিত বা দিনের বেশি সময় কাটিয়ে থাকে। 

কলম্বিয়া ইউনিভার্সিটির অ্যানজাইটি অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডারস- এর ডিরেক্টর অ্যান মেরি অ্যালবানো বলেছেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানো উদ্বিগ্নের বিষয়। কারণ হয়রানি শুধুমাত্র স্কুলের গেটের ভিতরেই সীমাবদ্ধ থাকে না। অনলাইনে হওয়া কোনো হয়রানির নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।"

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট উপকমিটির ভোক্তা সুরক্ষা বিষয়ক প্রেসিডেন্ট- সেন রিচার্ড ব্লুমেনথাল টিনএজারদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাবগুলিকে "আসক্তি" বলে আগে একবার সতর্ক করেছিলেন। তিনি সে সময় বলেছিলেন, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো অ্যাপগুলি বিশেষ অ্যালগরিদমের সাহায্যে তৈরি করা হয়েছে যা শিশুদের উদ্বেগ ও আসক্তি বাড়িয়ে তুলে তা থেকে ব্যবসায়িক লাভ করে থাকে। 

সমস্যাটি সমাধানে অ্যান্ডারসন মনে করেন, প্রথম পদক্ষেপ হতে পারে অভিভাবকদের মধ্যে পরিবর্তন আনা। অভিভাবকদের আগে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের ব্যবহার কমাতে হবে। তাহলেই তারা তাদের সন্তানদের ক্ষেত্রে একই নিয়ম চালু করতে পারবেন। যেমন- কখন ও কতক্ষণ সময় তাদের সন্তানেরা সামাজিক মাধ্যমে বিচরণ করতে পারবে এবং খাবার সময় বা অন্য কাজের সময় সামাজিক মাধ্যম নিয়ে ব্যস্ত না থাকা ইত্যাদি।
 
তিনি আরও বলেন, মহামারি চলাকালীন সময়ে পারিবারিক জীবনে নতুন নিয়ম তৈরি করে বাচ্চাদের ওপর সামাজিক মাধ্যমের ব্যবহার কমানোর পদক্ষেপ বেশ কঠিনই হবে। তবে এক্ষেত্রে ছোট থেকে শুরু করা যায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব হ্রাস পাবে। আর সেজন্য কাউকে পুরো জীবনযাপন বদলে ফেলতেও হবে না।

তিনি বলেন, পিতামাতারা তাদের সন্তানদের সামাজিক মাধ্যমের অ্যালগরিদম কীভাবে কাজ করে সে বিষয়ে শিক্ষা দিতে পারেন। এই জ্ঞান থাকলে, তারা নেতিবাচক বিষয়ের  পরিবর্তে ভালো বা ইতিবাচক বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে পারে। উদাহরণস্বরূপ; টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তাই দেখায় যা তারা পোস্ট করে বা যে ধরনের পোস্টে যুক্ত হয়। সুতরাং, কেউ যদি ছোট কুকুরছানার ভিডিও বেশি দেখেন; তার টাইমলাইনেও এমন মজার ভিডিও ততো বেশি আসবে। এটা তার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে কেউ যদি নেতিবাচক ছবি বা ভিডিও বেশি দেখে, একইরকম কন্টেট ভবিষ্যতে তার টাইমলাইনে চলে আসে।

অ্যান্ডারসন বলেন, আপনি কি দেখছেন বিষয়টি তা নয়, আপনি কতক্ষণ এটি দেখছেন তার ওপরই এমনটি হয়ে থাকে। 


  • সূত্র: ডিসকভার ম্যাগাজিন 

 

Related Topics

টপ নিউজ

সামাজিক মাধ্যম / টিনেজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়
  • তুচ্ছ ঘটনায় প্রাণহানি দুঃখজনক, গুজব মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: খাগড়াছড়িতে উপদেষ্টা হাসান আরিফ
  • সামাজিক মাধ্যমে সুনামগঞ্জের চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধের গুজব
  • তরুণরা টিকটকে কাটায় দিনে দুই ঘণ্টার মতো, ফেসবুকে প্রায় তাকায়ই না: গবেষণা
  • আক্কেল দাঁত কখন তোলা উচিত? সমস্যা শুরু হওয়ার আগে নাকি পরে?

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net