Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
সমুদ্রের বুকে নিঃসঙ্গ অভিযাত্রীর টিকে থাকার নেপথ্য গল্প  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 January, 2022, 02:05 pm
Last modified: 28 January, 2022, 02:07 pm

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?

সমুদ্রের বুকে নিঃসঙ্গ অভিযাত্রীর টিকে থাকার নেপথ্য গল্প  

জীবনের ঝুঁকি নিয়ে সাগরের বুকে প্রায় ৪৮ ঘন্টা টিকে থাকার পর গেল মঙ্গলবার এস্তেবানকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার টাগবোটের ক্যাপ্টেন সিগনেট ইনট্রুডার তাকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পান এবং উদ্ধার করেন।
টিবিএস ডেস্ক
28 January, 2022, 02:05 pm
Last modified: 28 January, 2022, 02:07 pm
ছবি: ইউএস কোস্টগার্ড

আমেরিকার ফ্লোরিডা সমুদ্র উপকূলে একটি উল্টে থাকা নৌকাতে একজন নিঃসঙ্গ মানুষের ভেসে থাকার ছবি সম্প্রতি বিশ্বের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাড়া ফেলেছে। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, সমুদ্রের বুকে ভাসতে থাকা ওই যুবকের নাম এস্তেবান মন্তোয়া এবং তিনি কলম্বিয়ার অধিবাসী।

জীবনের ঝুঁকি নিয়ে সাগরের বুকে প্রায় ৪৮ ঘন্টা টিকে থাকার পর গেল মঙ্গলবার এস্তেবানকে উদ্ধার করা হয়। তিনি জানিয়েছেন, রবিবার ভোরের দিকে বাহামা থেকে আরও ৩৯ জনের সাথে যাত্রা শুরু করেন তিনি। এই অভিবাসী নৌকায় ছিলেন তার ছোট বোন মারিয়া ক্যামিলা, যিনি নৌকাডুবিতে নিখোঁজ আছেন।

ইউএস কোস্টগার্ড তাদের তল্লাশি কার্যক্রম বন্ধ করে দেওয়ার আগপর্যন্ত নিউজার্সির কাছে সমুদ্র থেকে পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার একটি বাণিজ্যিক জাহাজ ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স থেকে ৪৫ মাইল দূরে ভাসমান নৌকায় একজন মানুষ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ওই জাহাজটিও মানব পাচারের সাথে যুক্ত।

কলম্বিয়ার কাকুয়া ভ্যালি অঞ্চলের গুয়াসারি পৌরসভার বাসিন্দা, ২২ বছর বয়সী এস্তেবান জানান, তাদের নৌকায় থাকা ৪০ জনের কেউই লাইফজ্যাকেট পরা ছিলেন না।

গত মঙ্গলবার টাগবোটের ক্যাপ্টেন সিগনেট ইনট্রুডার তাকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পান এবং উদ্ধার করেন।

ফ্লোরিডায় সিগনেট শিপিং কোম্পানির অপারেশনস ম্যানেজার বিবিসি মুন্দোকে বলেন, "৮ টা ৫ মিনিটের দিকে আমাদের জাহাজে তাকে নিয়ে আসি এবং দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়। যেহেতু তিনি পানিশূন্যতায় ভুগছিলেন, তাই আমরা তাকে পানি এবং লবণাক্ত খাবার দিয়েছি। তিনি খুবই দুর্বল ও যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় ছিলেন।"

তিনি আরও জানান, এস্তেবান ও তাদের ৪০ জনের দলটি যাত্রা শুরু করার পর মাত্র ৪ ঘন্টা পথ পেরোতে পেরেছে। এরপরেই আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং তাদের নৌকা ডুবে যায়। এদের মধ্যে ২০ জন নৌকার মাথা ধরে বেশ কয়েক ঘন্টা ভেসে থাকার চেষ্টা চালান, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।

ছবি: বিবিসি

মায়ামির কোস্টগার্ড কমান্ডা্র, ক্যাপ্টেন জো-অ্যান বার্ডিয়ান বলেন, বাহামা থেকে সাউদার্ন ইউএসএ-তে আসার একটি অতি পরিচিত চোরাই পথে তারা যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু রবিবার প্রচন্ড শীত, সমুদ্রের উচ্চ ঢেউ ও ঝড়ো বাতাসের গতি বেশি থাকায় তাদের নৌকাটি দুর্ঘটনার সম্মুখীন হয়।

ফ্লোরিডার সমুদ্র উপকূলে এসব ছোট নৌকায় করে অবৈধ পথে অভিবাসী প্রবেশের ঘটনা নতুন নয়। কিউবা ও হাইতি থেকেও বহু অভিবাসী প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেন।

মঙ্গলবার একই দিনে বাহামা উপকূলে ১৯১ জন হাইতিয়ান নাগরিক্সহ একটি নৌকা আটক করার খবরও জানিয়েছে ইউএস কোস্টগার্ড। তার একদিন আগেই একই এলাকায় ৮৮ জন হাইতিয়ান নাগরিকসহ আরও একটি নৌকা খুঁজে পায় কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, "ফ্লোরিডা স্ট্রেইট,উইন্ডওয়ার্ড এবং মোনা পাসেজ দিয়ে এরকম জনবহুল নৌকায় আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষত, নৌকাগুলো যদি সমুদ্রে চলাচলের উপযোগী না হয়, তাহলে তা অনেক মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।"

সূত্র: বিবিসি                     

Related Topics

টপ নিউজ

ফ্লোরিডা / সমুদ্র / অভিবাসী / ইউএস কোস্টগার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net