Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ, সেবা বিঘ্ন হওয়ার শঙ্কা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
25 January, 2022, 10:10 am
Last modified: 25 January, 2022, 01:17 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ৯৭৪

স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ, সেবা বিঘ্ন হওয়ার শঙ্কা

দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী।
তাওছিয়া তাজমিম
25 January, 2022, 10:10 am
Last modified: 25 January, 2022, 01:17 pm
ছবি সালাহউদ্দীন আহমেদ/ টিবিএস

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে কোভিডের থার্ড ওয়েভ চলাকালীন এ সময়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের হার আবারো বাড়তে শুরু করেছে।

হেলথওয়ার্কাদের আক্রান্তের হার বাড়ার ফলে কোভিড ও নন-কোভিড রোগীদের ট্রিটমেন্ট, কোভিড টেস্ট, ভ্যাকসিনেশনসহ সব ধরণের স্বাস্থ্যসেবা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবে কোভিড টেস্ট করে ৩৪ জন চিকিৎসক পজিটিভ হয়েছেন। প্রতিদিনই বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা।

শুধু ঢাকা মেডিকেল নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার চিত্র প্রায় একই।

দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী। অধিকাংশ চিকিৎসকের পরিবারের সদস্যদের করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের অধিকাংশই দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকেরা জানান, করোনা রোগী বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হারও বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন বিভাগে একাধিক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন। উপসর্গ আছে এমন স্বাস্থ্যকর্র্মীরা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট পাচ্ছেন। এমনকি তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন।

আক্রান্ত হলে চিকিৎসক, নার্সরা রোগীদের সেবা দিতে পারবেন না। একসঙ্গে অনেক বেশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে সেবা ব্যবস্থাপনা ঝুঁকিতে পড়তে পারে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নুসরাত সুলতানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সারাদেশেই কোভিড রোগী বাড়ছে। পজিটিভ পেশেন্টের সংস্পর্শে আসা, পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করা, বাড়িতে আইসোলেশনের ব্যবস্থা না থাকায় অনেক চিকিৎসক কোভিড আক্রান্ত হচ্ছে।"

"কোভিড পজিটিভ হলে স্বাস্থ্যকর্মীরা ১০ দিনের আইসোলেশনে থাকছে, এভাবে সংক্রমিত হেলথওয়ার্কারের সংখ্যা বাড়তে থাকলে কোভিড ছাড়া অন্যান্য ক্রিটিক্যাল রোগে আক্রান্ত রোগীদেরও সেবা ব্যহত হবে," যোগ করেন তিনি।

ওমিক্রনকে হালকাভাবে না দেখে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভ্যাকসিন সেন্টারের কো-অর্ডিনেট ও ৭ জন নার্স বর্তমানে কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে আছে। এতে করে ভ্যাকসিন সেন্টারের কার্যক্রম চালিয়ে নেয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ল্যাবের ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্টাফসহ ৭ জন কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে আছে। দেশের অধিকাংশ কোভিড ল্যাবে একই অবস্থা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক টিবিএসকে বলেন, "আমাদের হাসপাতালের অনেক স্টাফ কোভিড পজিটিভ। এর ফলে অন্য স্টাফদের ওপর কাজের চাপ অনেক বাড়ছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২০ সালের মার্চ থেকে গত রোববার পর্যন্ত ৯ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ১৩৬ জন চিকিৎসক, ২ হাজার ৩০৪ জন নার্স এবং ৪ হাজার ৫৪ জন স্টাফ রয়েছেন।

এর আগে ২০২০ সালে কোভিডের প্রথম ওয়েভে স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছিলো।

তবে সেকেন্ড ওয়েভে অধিকাংশ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নেয়ায় সংক্রমণ ও মৃত্যু কমে। ভ্যাকসিন নেয়ার পরও অমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয় বলে এবারের ওয়েভে স্বাস্থ্যকর্মীদের কোভিড পজিটিভ হওয়ার হার আবারও বাড়ছে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য কর্মী / করোনা আক্রান্ত / বাংলাদেশে ওমিক্রন / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ৯৭৪

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net