Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
যে শহরে ভিক্ষা করতেও লাগবে লাইসেন্স!

অফবিট

টিবিএস ডেস্ক
23 January, 2022, 10:05 am
Last modified: 23 January, 2022, 11:46 am

Related News

  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • নতুন টিভির লাইসেন্স নিয়ে যে হাহাকার, তা পুরনো বন্দোবস্তের হাহাকার: মাহফুজ আলম
  • ইলন মাস্কের স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি

যে শহরে ভিক্ষা করতেও লাগবে লাইসেন্স!

লাইসেন্স ছাড়া কেউ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে তাকে জরিমানা হিসেবে গুণতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা।
টিবিএস ডেস্ক
23 January, 2022, 10:05 am
Last modified: 23 January, 2022, 11:46 am
প্রতীকী ছবি

সুইডেনের একটি শহরে ভিক্ষাবৃত্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। তবে উপায়ান্তর না দেখে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যত্র তত্র বসে পড়লেই হবে না; এরজন্য সংগ্রহ করতে হবে লাইসেন্স। ব্যাপারটি আজগুবি মনে হলেও এমনই ঘটেছে সুইডেনের এসকিলস্টুনা শহরে।

বৈধ পরিচয় পত্রের মাধ্যমে অনলাইনে কিংবা স্থানীয় থানায় গিয়ে ভিক্ষাবৃত্তির জন্য লাইসেন্সের আবেদন করতে পারবেন যে কেউ। ওই লাইসেন্সের মেয়াদ থাকবে তিন মাস। স্টকহোমের পশ্চিমে এসকিলস্টুনাতে যদি কাউকে লাইসেন্স ছাড়া ভিক্ষা করতে দেখা যায়, তাহলে তাকে জরিমানা হিসেবে ৪ হাজার সেক বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত গুণতে হতে পারে।

সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি। ২০১৮ সালের শেষের দিকে সুইডেনের স্কনে প্রদেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে নির্দেশ জারি করেছিল সে দেশের সুপ্রিম কোর্ট। বছরখানেক ধরে বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমার পর ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ ঘোষণা করেই রায় দিয়েছিল দেশটির শীর্ষ আদালত। আদালতের যুক্তি ছিল, জনজীবনে অসুবিধা কমাতেই এমন রায় দেওয়া হয়েছে। 

আদালতের ওই রায়ের পর স্কনের দেখাদেখি সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসকিলস্টুনা শহরে রয়েছে আবার ভিন্ন নিয়ম। এখানে ভিক্ষা করতে হলে সংগ্রহ করতে হবে লাইসেন্স।

সুইডিশ মুদ্রায় ২৫০ ক্রোনা বা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৪০ টাকা খরচ করে ভিক্ষুকরা সংগ্রহ করতে পারবেন এই লাইসেন্স। তবে এই পারমিট ব্যবস্থা নিয়ে রয়েছে সীমাহীন বিতর্ক। 

অনেকের মতে, এই ব্যবস্থা ভিক্ষাবৃত্তিকে উৎসাহ দিচ্ছে। এতে করে ভিক্ষা করার আইনি অধিকার পেয়ে যাচ্ছেন ভিক্ষুকরা। বিশেষ করে রোমানিয়া ও বুলগেরিয়া থেকে সুইডেনে আসা জনগণের একাংশ এই ব্যবস্থায় বিশেষ ভাবে লাভবান হচ্ছেন।

বিতর্ক সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে ভিন্ন যুক্তি দেখিয়েছেন। তাদের দাবি, শহরের কতজন মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই তথ্যের মাধ্যমে তাদেরকে সাহায্য করার জন্যই নাকি এ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 

২০১৯ সালের অগস্ট থেকে ভিক্ষুকদের জন্য লাইসেন্স দেওয়া শুরু করে এসকিলস্টুনা শহর কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষের দাবি, লাইসেন্সের জন্য নিজের পকেটের টাকা খরচ করতে হয়; এমনকি লাইসেন্সেবিহীন ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা গুণতে হয় বিধায় অনেক ভিক্ষুকই নিজেদের পেশা বদলেছেন। অনেকেই ভিক্ষাবৃত্তির ছেড়ে এখন ফলমূল বিক্রি করে বা অন্য কোনো কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের ব্যবস্থা করছেন। 


 

সূত্র: দ্য গার্ডিয়ান
 

Related Topics

টপ নিউজ

ভিক্ষাবৃত্তি / লাইসেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • নতুন টিভির লাইসেন্স নিয়ে যে হাহাকার, তা পুরনো বন্দোবস্তের হাহাকার: মাহফুজ আলম
  • ইলন মাস্কের স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net