Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
কারাগারে বসেই পরীক্ষায় সেরা ফলাফল, পেলেন ১১ লাখ টাকার বৃত্তি

অফবিট

টিবিএস ডেস্ক
22 January, 2022, 05:15 pm
Last modified: 22 January, 2022, 05:18 pm

Related News

  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান

কারাগারে বসেই পরীক্ষায় সেরা ফলাফল, পেলেন ১১ লাখ টাকার বৃত্তি

করাচির কেন্দ্রীয় কারাগার থেকে বার্তা সংস্থা রয়টার্সকে নাঈম বলেন, “আমি যা অর্জন করেছি, দৃঢ় প্রত্যয় না থাকলে এই কারাগারে বসে তা সম্ভব না।“
টিবিএস ডেস্ক
22 January, 2022, 05:15 pm
Last modified: 22 January, 2022, 05:18 pm
সৈয়দ নাঈম শাহ। ছবি: রয়টার্স

পাকিস্তানের করাচির এক জনবহুল কারাগারে থেকে লেখাপড়া করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেরা ফলাফল করেছেন সৈয়দ নাঈম শাহ নামের এক কয়েদী। এই অর্জনের পুরস্কারস্বরূপ একটি শিক্ষাবৃত্তিও লাভ করেছেন তিনি।

জেনারেল হাইস্কুল পরীক্ষায় যেসব অনিয়মিত শিক্ষার্থী প্রাইভেটভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৩৫ বছর বয়সী এই যুবক। তাই ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি ) তাকে ১১ লাখ টাকার একটি বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।

ব্যক্তিগত রেষারেষির জেরে ২০১০ সালে জনৈক ব্যক্তিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নাঈমকে। তবে বিচারের সময়ে বন্দি থাকা, লেখাপড়া, ভালো ব্যবহার ও রক্তদানের কারণে ছয় বছরের মতো কারাগারে থাকতে হবে তাকে।

করাচির কেন্দ্রীয় কারাগার থেকে বার্তা সংস্থা রয়টার্সকে নাঈম বলেন, "আমি যা অর্জন করেছি, দৃঢ় প্রত্যয় না থাকলে এই কারাগারে বসে তা সম্ভব না।"

১৮৯৯ সালে পাকিস্তানের দক্ষিণপূর্ব অঞ্চলে এই কারাগারটি নির্মাণ করে ব্রিটিশরা। বিশ্বের আরও অনেক ঘনবসতিপূর্ণ কারাগারের মতো করাচির এই কারাগারেও ধারণক্ষমতার বেশি কয়েদী থাকেন। ২৪০০ জন কয়েদী থাকার কথা থাকলেও এখানে থাকেন প্রায় ৬০০০ কয়েদী।
পাকিস্তানের অধিকাংশ কারাগারেই ধারণক্ষমতার অধিক কয়েদী থাকেন। কারাগারগুলোতে আলো-বাতাসের অভাব, অপর্যাপ্ত শয্যা, নিরাপদ পানি এবং ওষুধেরও অভাব রয়েছে, জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কারাগারের ভেতরেই স্থাপিত একটি ক্লাসরুমে বসে নাঈম জানান, তিনি একজন শিশুর মতো করেই স্কুলে পড়াটা উপভোগ করেছেন। কিন্তু তার পরিবারের তাকে পড়ানোর সামর্থ্য ছিল না। কারাগারে বয়স্ক ব্যক্তিরাও তাকে পড়ালেখায় অনেক সাহায্য করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন বলে জানান তিনি।

"করাচির কেন্দ্রীয় কারাগারে নাঈমের মতো আরও ১২০০ কয়েদী পড়ালেখা করেন, কিন্তু নাঈমের মতো সফলতা আর কেউই পাননি", বলেন কারাগারের সুপারিনটেনডেন্ট সাইদ সুমরো।

তবে আনুষ্ঠানিকভাবে বৃত্তি নিতে হলে নাঈমকে প্রবেশিকা পরীক্ষা পাস করতে হবে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিএপি কর্মকর্তা।

নাঈম মনে করেন, কারাগারে থেকে এই বৃত্তি নেওয়া তার জন্য কঠিন হবে। তাই তিনি তার মামলা পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সিন্ধু প্রদেশের চিফ এক্সিকিউটিভের কাছে আবেদন করবেন।

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

নাঈম শাহ / কয়েদী / পাকিস্তান / বৃত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net