Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
দুধের উৎপাদন বাড়াতে গরুকে ভিআর প্রযুক্তির গগলস পরালো খামারি

অফবিট

টিবিএস ডেস্ক
12 January, 2022, 04:15 pm
Last modified: 12 January, 2022, 04:27 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

দুধের উৎপাদন বাড়াতে গরুকে ভিআর প্রযুক্তির গগলস পরালো খামারি

"গরুগুলো সাধারণত প্রতিদিন ২২ লিটার করে দুধ দেয়। আমরা আমাদের দুটি গরুকে ভার্চুয়াল রিয়েলিটির গগলস পরিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম, এখন আমরা ২৭ লিটার দুধ পাচ্ছি।"
টিবিএস ডেস্ক
12 January, 2022, 04:15 pm
Last modified: 12 January, 2022, 04:27 pm
ছবি-অডিটি সেন্ট্রাল

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত প্রযুক্তিগুলোর অন্যতম হলো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। এটি এমন এক প্রযুক্তি যেখানে শুধু কল্পনা বা চেতনা থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এবার এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই গরুর দুধ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তুরস্কের এক খামারি।   

তার দাবি, ভিআর প্রযুক্তির গগলস পরালে গরুরা ভাবে, তারা গ্রীষ্মের সবুজ চারণভূমির মধ্যে অবস্থান করছে। তাদের মধ্যে কোনো উদ্বেগ থাকছে না; ফলে অধিক পরিমাণ দুধ উৎপাদন করতে পারছে। 

তুরস্কের আকসারায়ে ইজেট কোকাক ও তার পরিবার গত তিন প্রজন্ম যাবত গবাদি পশুপালনের সাথে জড়িত। ব্যবসা ধরে রাখতে তারা সব সময়ই সর্বোচ্চটা দিয়েছে। ভবিষ্যত প্রজন্মও যেন এ ব্যবসা ধরে রাখতে সক্ষম হয়, সেজন্য তারা কোন খামতি রাখতে চান না। আর তাই শেষ পর্যন্ত অভিনব এ প্রযুক্তির শরণাপন্ন হলেন ইজেট। এর আগে গরুগুলোকে 'রিল্যাক্সড' অনুভব করাতে তিনি ধীর লয়ের সংগীতের ব্যবহার করেছিলেন।

এবার গরুদের ভিআর প্রযুক্তির গগলস পরালেন। এর ফলে প্রাণীগুলো বিশ্বাস করতে শুরু করে যে, তারা অন্ধকার, বিষণ্ণ, ইনডোরের পরিবর্তে একটি খোলামেলা রৌদ্রোজ্জ্বল চারণভূমিতে বিচরণ করছে। 

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলৌকে ইজেট বলেছেন, "গরুগুলো সাধারণত প্রতিদিন ২২ লিটার করে দুধ দেয়। আমরা আমাদের দুটি গরুকে ভার্চুয়াল রিয়েলিটির গগলস পরিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম, এখন আমরা ২৭ লিটার দুধ পাচ্ছি।"

তিনি আরও বলেন, "আসলে এই প্রযুক্তির গগলস পশুদের মনস্তত্ত্বের জন্য উপকারী। আমরা দেখেছি, এটা পরানোর পর তারা অনেক হালকা বোধ করতে থাকে, তাদের উদ্বিগ্নতা কমে যায়। এটি দুধের ফলন এবং গুণগত মান দুটির ওপরেই প্রভাব ফেলেছে।" 

রাশিয়াতে গরুদের ভিআর প্রযুক্তির গগলস পরানো হচ্ছে- এক প্রতিবেদনে এমনটি দেখে ইজেক অত্যন্ত অনুপ্রাণিত বোধ করেন।  তিনি সাথে সাথেই গরুদের জন্য ভিআর গগলস নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এবং কয়েক জোড়া অর্ডার দিয়ে ফেলেন।

এখন হাতেহাতে ফল পেয়ে তিনি আরও ১০ জোড়া গগলস অর্ডারের কথা ভাবছেন। পাশাপাশি খামারের ১৮০টি গরুর জন্যই ভিআর প্রযুক্তির হেডসেট আনাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

ইজেক বলেন, "পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দুটি গরুকে এই আধুনিক প্রযুক্তির গ্লাস পরিয়ে পর্যবেক্ষণ করা হলো। সামনে দ্বিতীয় দফার জন্য আরও ১০ জোড়া আনাবো। তাতেও যদি সফল হই, তাহলে পুরো খামারের জন্য বিশেষ প্রযুক্তির এই গগলস আনাবো।" 

  • সূত্র- অডিটি সেন্ট্রাল 
     
Related Topics

টপ নিউজ

অফবিট / ভিআর প্রযুক্তি / ভার্চুয়াল রিয়েলিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!
  • বেস্টসেলার লেখকের প্রকাশনা উৎসবে কেউ এলো না!

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net