Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব বৃদ্ধিতে ভুমিকা রেখেছে আমদানি বৃদ্ধি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
09 January, 2022, 11:20 pm
Last modified: 09 January, 2022, 11:21 pm

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • মার্চে রাজস্বে ধস: ৯ মাসে রেকর্ড ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব বৃদ্ধিতে ভুমিকা রেখেছে আমদানি বৃদ্ধি

শুল্কাদায়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি বা প্রায় ২০ শতাংশ  
টিবিএস রিপোর্ট 
09 January, 2022, 11:20 pm
Last modified: 09 January, 2022, 11:21 pm
প্রতীকী ছবি: মুমিত এম/ টিবিএস

গত কয়েক মাস করোনার প্রকোপ কম থাকা ও স্থানীয় পর্যায়ে চাহিদা বাড়তে থাকায় আমদানি বেড়েছে, যা কাস্টমস ডিউটি তথা রাজস্ব আদায়ে বড় ভুমিকা রেখেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৪.২২ শতাংশ বা প্রায় ১৬ হাজার কোটি টাকা। 

এর মধ্যে বেশি প্রবৃদ্ধি হয়েছে শুল্ক আদায়ে। আলোচ্য সময়ে এককভাবে কাস্টমস ডিউটি আদায়ে প্রবৃদ্ধি হয় প্রায় ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি বেড়েছে ৫৪ শতাংশ। 

দেশের আদায়কৃত শুল্কের বেশিরভাগই আসে চট্টগ্রাম কাস্টমস হাউজ ও বেনাপোল কাস্টম হাউজের মাধ্যমে। কাস্টমস বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে আমদানি বাড়তির দিকে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সম্প্রতি জ্বালানির তেলসহ বেশকিছু বাণিজ্যিক পণ্য ও কাঁচামালের বাড়তি দাম  এবং জাহাজ ভাড়া বৃদ্ধিও শুল্ক আদায় বাড়াতে ‍ভুমিকা রেখেছে।
 
চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আলোচ্য কারণগুলোর পাশাপাশি মিথ্যা ঘোষণায় পন্য আমদানি ঠেকাতে তাদের তৎপরতা বৃদ্ধিও শুল্ক আদায় বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন। একই কথা জানিয়েছে বেনাপোল কাস্টম হাউজ সূত্রও।

সরকারের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বেশিরভাগ অংশই আদায় হয় এনবিআরের মাধ্যমে। এনবিআরের রাজস্ব আদায়ের মূল খাত ব্যক্তি ও কোম্পানির আয়কর, উৎপাদন ও স্থানীয় পর্যায়ে বিপণনের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি পর্যায়ে আদায়কৃত কাস্টমস ডিউটি বা শুল্ক। 

এনবিআরের তৈরি করা প্রাথমিক তথ্যানুযায়ী, গত ছয় মাসে এনবিআরের আওতাধীন অফিসগুলো আদায় করেছে ১ লাখ ২৬ হাজার ২০৯ কোটি টাকা। এর মধ্যে কাস্টমস ডিউটি ছাড়াও ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৯.৫৪ ও ১৪.৮৩ শতাংশ। 

অবশ্য সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছরের এই সময়ে আদায় অনেক কম ছিল। ওই আদায়ের উপর এবার প্রবৃদ্ধির পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে।  

গত বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশেরও কম। আলোচ্য সময়ে কাস্টমস ডিউটি, ভ্যাট ও আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬.৭৭, ১.১৬ ও ৪.৮ শতাংশ। সে তুলনায় প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

রাজস্ব / শুল্ক / কাস্টমস / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • মার্চে রাজস্বে ধস: ৯ মাসে রেকর্ড ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net