Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
পোষা শিয়ালের জন্য কান্নায় ভেঙ্গে পড়লেন গৃহবধূ

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
08 January, 2022, 09:35 am
Last modified: 08 January, 2022, 02:37 pm

Related News

  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • মায়াবী চেহারার রাকুন কি তবে আমেরিকার পরবর্তী পোষা প্রাণী?
  • শিকারি প্রাণীদের খাওয়াতে ‘অপ্রয়োজনীয়’ পোষা প্রাণী দানের আহ্বান ডেনিশ চিড়িয়াখানার
  • বুনো বিড়াল থেকে পোষা বিড়াল: রহস্যময় রূপান্তরের অজানা ইতিহাস
  • চুয়াডাঙ্গায় শেয়াল, গন্ধগোকুলের মতো বন্যপ্রাণী মারতে ব্যবহৃত হয়েছে নিষিদ্ধ ফুরাডন বিষ

পোষা শিয়ালের জন্য কান্নায় ভেঙ্গে পড়লেন গৃহবধূ

গৃহবধূ জানান, এক ব্যক্তির কাছ থেকে ২টি শিয়াল শাবক কিনে পালন করছিলেন তিনি।
লক্ষ্মীপুর প্রতিনিধি
08 January, 2022, 09:35 am
Last modified: 08 January, 2022, 02:37 pm
ছবি-টিবিএস

এক বছর যাবত গৃহবধূর বাড়িতে পোষা হচ্ছিল একটি খেঁকশিয়াল। এরই মধ্যে অনেকটা বড় হয়ে ওঠে শিয়ালটি। তবে খাঁচায় বন্দী শেয়ালের খবর পেয়ে ওই গৃহবধূর বাড়ি থেকে শিয়ালটি উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগ।

দীর্ঘদিন নিজের সন্তানের মতো পালিত শিয়ালকে হঠাৎ করে বনবিভাগের লোকজনের গিয়ে নিয়ে আসাকে মেনে নিতে পারেননি এই গৃহবধূ। তাই নিজের পোষা শেয়ালের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত ছুটে আসেন ওই নারী। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে দুই শিশু সন্তানসহ কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। 

নিজেদের খেলার সাথী শিয়ালকে হারিয়ে ওই নারীর দুই প্রতিবন্ধী শিশুও কান্না করতে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তারা নারীকে বুঝিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেন।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নিকট খবর আসে হাজিরহাট সংলগ্ন ফলকন গ্রামে বেদে বধূ হাসিনার বাড়িতে খাঁচাবন্দী অবস্থায় একটি শিয়াল আছে।

এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শুক্রবার দুপুরে বনবিভাগের লোকজন গিয়ে ওই গৃহবধূরর বাড়ি থেকে খাঁচায় বন্দী শেয়ালটি উদ্ধার করে নিয়ে আসে।

পালিত শিয়াল হারানোর শোক সামলাতে না পেরে ওই নারীও বনকর্মকর্তাদের পিছনে পিছনে ছুটে আসেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এসময় ওই নারীর প্রতিবন্ধী দুই শিশুও ছুটে আসে।

গৃহবধূ জানান, এক ব্যক্তির কাছ থেকে ২টি শিয়াল শাবক কিনে পালন করছিলেন তিনি। শিয়ালগুলো তখন খুব ছোট ছোট ছিল।  কিন্ত কয়েক দিন পর একটি শাবক মারা যায়। পরে বাকি একটিকে তিনি লালনপালন করে বড় করে তোলেন। তার দুই প্রতিবন্ধী শিশু ওই শিয়ালটির
বন্ধু হয়ে ওঠে। কিন্ত হঠাৎ করে তাদের খেলার সাথীকে নিয়ে আসার পর শিশুদুটি কান্নায় ভেঙ্গে পড়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, খাঁচায় বন্দী করে বন্যপ্রাণী লালনপালন করা অপরাধ। তাই শেয়ালটিকে উদ্ধার করা হয়েছে। তাকে অবমুক্ত করা হবে। 
 
Related Topics

টপ নিউজ

শেয়াল / পোষা প্রাণি / বন্যপ্রাণি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • মায়াবী চেহারার রাকুন কি তবে আমেরিকার পরবর্তী পোষা প্রাণী?
  • শিকারি প্রাণীদের খাওয়াতে ‘অপ্রয়োজনীয়’ পোষা প্রাণী দানের আহ্বান ডেনিশ চিড়িয়াখানার
  • বুনো বিড়াল থেকে পোষা বিড়াল: রহস্যময় রূপান্তরের অজানা ইতিহাস
  • চুয়াডাঙ্গায় শেয়াল, গন্ধগোকুলের মতো বন্যপ্রাণী মারতে ব্যবহৃত হয়েছে নিষিদ্ধ ফুরাডন বিষ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net