Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বিয়ের চার বছর আগেই বাগদান সেরে ফেলেছিলেন রণবীর-দীপিকা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 January, 2022, 10:20 am
Last modified: 05 January, 2022, 02:16 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

বিয়ের চার বছর আগেই বাগদান সেরে ফেলেছিলেন রণবীর-দীপিকা

“সম্পর্ক শুরুর ছয় মাসের মধ্যেই আমি মানসিকভাবে ওর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। ওকে নিয়ে আমি বরাবর নিশ্চিত ছিলাম। আমাদের লড়াই হয়েছে তবে আমরা মিটিয়ে নিয়েছি। পরস্পরের হাতটা ছাড়িনি।”
হিন্দুস্তান টাইমস
05 January, 2022, 10:20 am
Last modified: 05 January, 2022, 02:16 pm

বলিউডের 'পাওয়ার কাপল' রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বানসালির 'গালিও কি রাসলীলা-রামলীলা'র সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। ছয় বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

রণবীর-দীপিকার প্রেম একটা সময় ছিল বি-টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে। রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন দীপিকা। সেই মানসিক অবস্থা কাটিয়ে উঠে নতুন সম্পর্কে জড়ানো সহজ ছিল না তার কাছে, তবে 'দীপু'র হাতটা শক্ত করে ধরেছিলেন রণবীর সিং।  

আজ বুধবার ৩৬-এ পা দিলেন দীপিকা। এদিন চলুন ফিরে দেখি এই জুটির প্রেমের গল্পের কিছু অজানা দিক। 

জানেন কি, রণবীরের সঙ্গে সম্পর্ক জড়ানোর দু-বছরের মাথায়ই গোপনে বাগদান সেরে ফেলেছিলেন দীপিকা। দীপবীরের এই সিক্রেট এনগেজমেন্টের খবর জানতেও পারেনি কাকপক্ষী! এই বাগদানের খবর জানতো একমাত্র দুজনের পরিবার।

২০১৮ সালে ফিল্মফেয়ার ম্যাগজিনকে দেওয়া এক সাক্ষাতকারে দীপিকা মুখ খুলেছিলেন তাদের বাগদান নিয়ে। তিনি বলেন, "যখন আমি ফিরে তাকাই, সম্পর্ক শুরুর ছয় মাসের মধ্যেই আমি মানসিকভাবে ওর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। এরপর প্রশ্ন ছিল, আমরা বিয়েটা কবে করছি? ওকে নিয়ে আমি বরাবর নিশ্চিত ছিলাম। তবে হ্যাঁ, ছয় বছর লম্বা একটা সময়। সম্পর্কের চড়াই-উৎরাই তো থাকবেই। কিন্তু কোনোদিন আমাদের সম্পর্ক ভাঙেনি। বিরাট কোনও ঝামেলা হয়নি, কখনও পরস্পরকে বলিনি, চলো আমরা কয়েকটা দিনের ব্রেক নেই, আমাদের লড়াই হয়েছে তবে আমরা মিটিয়ে নিয়েছি। পরস্পরের হাতটা ছাড়িনি।"

এরপরই বোমা ফাটান দীপিকা। ফাঁস করেন তার বাগদানের কথা। অভিনেত্রী বলেন, "বিয়ের চার বছর আগেই আমরা এনগেজমেন্ট সেরে ফেলেছিলাম। কিন্তু সেটা কেউ জানতো না। শুধুমাত্র আমাদের দুজনের বাবা-মা এবং বোনেরা জানতো।"

ইতালির লেক কোমোতে ভারতীয় সংবাদমাধ্যমের লাইমলাইট থেকে দূরে সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক জুটি। এরপর দেশে ফিরে একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন রণবীর-দীপিকা। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার 'গ্যাহরাইয়া', যা পরিচালনার দায়িত্বে রয়েছেন শকুন বাত্রা। ২৫শে জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ছবি। 

এছাড়াও দীপিকার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। 'পাঠান' ছবিতে শাহরুখের নায়িকা তিনি, এছাড়াও হৃতিকের সঙ্গে ফাইটার, নাগ অশ্বিনের পরবর্তী প্রজেক্ট 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি রিমেক এবং প্রভাসের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে দীপিকাকে।  

Related Topics

টপ নিউজ

দীপিকা পাড়ুকোন / রণবীর সিং / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net