Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় 'ফেলুদা' 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 December, 2021, 10:50 am
Last modified: 26 December, 2021, 11:00 am

Related News

  • সামনে এলো ‘সাবাশ ফেলুদা’র শ্যুটিংয়ের ছবি; ‘গ্যাংটকে গণ্ডগোল’ কিস্তির মুক্তি বৈশাখে  
  • 'ফেলুদা' চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন! 
  • আবারও ফেলুদাকে পর্দায় নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে 'ভূস্বর্গ ভয়ঙ্কর' এর পোস্টার!
  • ‘হত্যাপুরীর’র ফার্স্ট লুক প্রকাশ্যে, কাস্টিং নিয়ে সোজাসাপ্টা জবাব সন্দীপ রায়ের   
  • প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলা সন্দীপ রায়ের, কে হবে নতুন ফেলুদা? 

সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় 'ফেলুদা' 

২০২২ সালে 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র।
হিন্দুস্তান টাইমস
26 December, 2021, 10:50 am
Last modified: 26 December, 2021, 11:00 am
সন্দীপ রায়/ ফাইল ছবি

আসছেন তিনি আসছেন! পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছে 'ফেলুদা'। কয়েক দশক আগেই এই বাঙালি গোয়েন্দা কিংবদন্তির চৌকাঠ পেরিয়ে গেছে। বইয়ের পাতা থেকে পর্দায়, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও যে চূড়ান্ত জনপ্রিয় 'ফেলু মিত্তির' সেকথা প্রতিবারই তার আবির্ভাবের সঙ্গে হাতেকলমে প্রমাণিত হয়েছে। বড়দিনে বাঙালি এবং আপামর ফেলুদাপ্রেমীদের জন্য তাই 'ক্রিসমাস গিফট' হিসেবে একেবারে টাটকা ফেলুদা ছবির কথা ঘোষণা করল ওপার বাংলার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। 

সন্দীপ রায়ের পরিচালনায় আগামী বছর অর্থাৎ ২০২২ সালে 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র। থাকবেন তোপসে আর জটায়ুও। অর্থাৎ এক দশক পেরিয়ে ফের একবার বড়পর্দায় একসঙ্গে হাজির হবেন এই 'থ্রি মাস্কেটিয়ার্স'।  

এবার দেবপুরীতে হবে ফেলুদার আবির্ভাব!

The biggest #Christmas announcement, marking Feluda's return on the big screen with #Hatyapuri.

Directed by #SandipRay
#SoumikHaldar @iammony #SVF25 #RoaringReleases pic.twitter.com/PfHXx1QHrk— SVF (@SVFsocial) December 25, 2021

সত্যজিৎ রায় রচিত ফেলুদার বিখ্যাত উপন্যাস অনুযায়ী এ ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রায়। এবারের প্রেক্ষাপট পুরী। ছুটি কাটাতে গিয়ে পুরীর সমুদ্র সৈকতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ খুঁজে পাওয়া যায়। সেই লাশকে কেন্দ্র করেই নতুন রহস্যের খোঁজ পান 'ফেলু মিত্তির'। জড়িয়ে পড়েন তদন্তে। উন্মোচন হতে থাকে একের পর এক রোম খাড়া করা সত্য ঘটনা। তত্ত্বতালাশ চলাকালীন খুন হয় আরও এক ব্যক্তি। সত্যসন্ধান যত এগোতে থাকে মামলা তত রহস্যময় মোড় নেওয়া শুরু করে। আহত হোন 'ফেলুদা' নিজেও। শেষপর্যন্ত রহস্যের কুয়াশা ভেদ করে ফেলুদা অপরাধীকে হাতেনাতে ধরে ফেলতে পারেন কি না, তাই নিয়েই এগোবে ছবির গল্প। 

'হত্যাপুরী'র পরিচালনা ও চিত্রনাট্য সামলানো ছাড়া এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন সন্দীপ রায় নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার। তবে ফেলুদা, তোপসে এবং জটায়ুর চরিত্রে করা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। 

শেষবার সন্দীপবাবুর নির্দেশনায় ২০১৬ সালে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিল ফেলুদা। সেবারে ফেলুদা ও তোপসের চরিত্রে যথাক্রমে দেখা গেছিল সব্যসাচী চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে।

এর আগে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেলুদা ও শঙ্কুর দুটি গল্প নিয়ে একটি ছবি তৈরির ঘোষণা করা হয়েছিল এসভিএফ এবং সন্দীপ রায়ের পক্ষ থকে। তবে করোনা এবং নানান সমস্যার জেরে সে ছবির কাজ আর এগোয়নি।  
 
 

Related Topics

টপ নিউজ

ফেলুদা / সন্দীপ রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • সামনে এলো ‘সাবাশ ফেলুদা’র শ্যুটিংয়ের ছবি; ‘গ্যাংটকে গণ্ডগোল’ কিস্তির মুক্তি বৈশাখে  
  • 'ফেলুদা' চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন! 
  • আবারও ফেলুদাকে পর্দায় নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে 'ভূস্বর্গ ভয়ঙ্কর' এর পোস্টার!
  • ‘হত্যাপুরীর’র ফার্স্ট লুক প্রকাশ্যে, কাস্টিং নিয়ে সোজাসাপ্টা জবাব সন্দীপ রায়ের   
  • প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলা সন্দীপ রায়ের, কে হবে নতুন ফেলুদা? 

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net