Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
‘হত্যাপুরীর’র ফার্স্ট লুক প্রকাশ্যে, কাস্টিং নিয়ে সোজাসাপ্টা জবাব সন্দীপ রায়ের   

বিনোদন

টিবিএস ডেস্ক
15 June, 2022, 12:15 pm
Last modified: 15 June, 2022, 12:32 pm

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • ‘পথের পাঁচালী’-এর ‘দুর্গা’ পাড়ি জমালেন না ফেরার দেশে

‘হত্যাপুরীর’র ফার্স্ট লুক প্রকাশ্যে, কাস্টিং নিয়ে সোজাসাপ্টা জবাব সন্দীপ রায়ের   

"ছবির কাস্টিং কী হবে, তা ঠিক করবেন পরিচালক। আমার পছন্দ করা টিম নিয়েই আমি কাজ করছি। ইন্দ্রনীলকে অনেকদিন আগে থেকে চূড়ান্ত করে রেখেছিলাম।"
টিবিএস ডেস্ক
15 June, 2022, 12:15 pm
Last modified: 15 June, 2022, 12:32 pm
ছবি: আনন্দবাজার পত্রিকা

বহু বাধা-বিঘ্ন পেরিয়ে অবশেষে শুটিং ফ্লোরে 'হত্যাপুরী'। সত্যজিৎ রায়ের গল্প মানেই বিশেষ কিছু, তাই ফেলুদাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এলো 'হত্যাপুরী'র প্রথম লুক। পাঞ্জাবি, পাজামায় ধরা দিলেন নতুন ফেলু মিত্তির। সন্দীপ রায়ের নতুন প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসে আয়ুশ দাস আর লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু হলেন অভিজিৎ গুহ।

তবে ছবিটিকে ঘিরে তৈরি হয়েছিল নানা সমস্যা। শুরুর আগে সমস্যা, এ কি আদৌ অভিপ্রেত ছিল? প্রথম লুক প্রকাশ্যের মঞ্চে সোজাসাপ্টা উত্তর পরিচালক সন্দীপ রায়ের। বললেন, "ছবির কাস্টিং কী হবে, তা ঠিক করবেন পরিচালক। আমার পছন্দ করা টিম নিয়েই আমি কাজ করছি, তা নিয়ে আমি খুশি। ইন্দ্রনীলকে অনেকদিন আগে থেকে আমি চূড়ান্ত করে রেখেছিলাম। কথা দিয়ে আমরা কথা রাখি। আর এমনটা নয় যে চরিত্রটা জোর করে ওর উপর আমরা চাপিয়ে দিয়েছি, ও নিজে করতে চেয়েছিল এই চরিত্র।"

এদিকে আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেনগুপ্ত নিজেও। ফেলুদাকে আত্মস্থ করতে কী করছেন অভিনেতা? পাঞ্জাবি ঠিক করতে করতে মিষ্টি হেসে নতুন ফেলুদার উত্তর, "সিগারেট খাওয়াটা কমাতে চেয়েছিলাম, ঠিক তখনই চরিত্রটা এলো। আর ফেলুদা তো ভালোই ধূমপান করতেন। এই ছবির জন্য আমি হিন্দি, ইংরেজি ভাষায় বই পড়া, কথা বলা অনেকটা কমিয়ে দিয়েছি। অনেকদিন বাংলাটা অভ্যাসে নেই। তাই যতটা পারি বাংলা ভাষাকে আয়ত্তে আনার চেষ্টা করছি।"

তোপসে হয়ে দারুণ খুশি আয়ুশও। আয়ুশের ভাষ্যে, "এ আমার কাছে বড় দায়িত্ব। যে গল্প, যে ছবি দেখে বড় হয়ে ওঠা, সেই চরিত্রে অভিনয় করব আমি। নিজের একশো ভাগ দেওয়ার চেষ্টা করছি।"

সূত্র: আনন্দবাজার পত্রিকা  

Related Topics

টপ নিউজ

হত্যাপুরী / সত্যজিৎ রায় / সন্দীপ রায় / ফার্স্ট লুক / ইন্দ্রনীল সেনগুপ্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • ‘পথের পাঁচালী’-এর ‘দুর্গা’ পাড়ি জমালেন না ফেরার দেশে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net