Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বানরবাহিনীর প্রতিশোধ: এক সন্তান হত্যার বদলা নিল ২৫০ কুকুরছানা মেরে

অফবিট

টিবিএস ডেস্ক
18 December, 2021, 04:40 pm
Last modified: 18 December, 2021, 05:08 pm

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

বানরবাহিনীর প্রতিশোধ: এক সন্তান হত্যার বদলা নিল ২৫০ কুকুরছানা মেরে

'প্ল্যানেট অভ দি এপস' সিনেমায় আমরা দেখি বানর প্রতিশোধ নিচ্ছে মানুষের ওপর। এবার দেখা গেল, কুকুরের ওপর প্রতিশোধ নিচ্ছে বানরের দল।
টিবিএস ডেস্ক
18 December, 2021, 04:40 pm
Last modified: 18 December, 2021, 05:08 pm

কখনও কখনও বাস্তব ঘটনা হার মানায় সিনেমার পর্দাকেও । 'প্ল্যানেট অভ দি এপস' সিনেমায় দেখা যায়, পুরো একটি গ্রহের দখল বানরদের হাতে। সে গ্রহে মানুষ বানরদের দাস। হাজার বছর ধরে মানুষের হাতে অত্যাচারিত বানররা এবার মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। 

এবার অনেকটা এ রকম ঘটনা দেখা গেল ভারতের মহারাষ্ট্রে। তবে ভারতের প্রতিশোধের লড়াইটা বানর ও কুকুরের মধ্যে। 

এক সন্তান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁওয়ের কুকুরদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বানরবাহিনী। এখন পর্যন্ত প্রতিশোধের নেশায় মত্ত এই বানরদের হাতে এখন পর্যন্ত ২৫০ কুকুরছানা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। বানরের দলের দাপটে আতঙ্কিত এলাকাবাসীও।

মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত লাভুল গ্রামে ঘটেছে এই ঘটনা। হাজার পাঁচেক মানুষের বাস এ গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে 'ক্ষিপ্ত' বাঁদরের দল।

গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য এলাকা দাপিয়ে বেড়াচ্ছে এক বিশাল বানরবাহিনী। 

কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে তারা। গোটা গ্রামে এখন একটিও কুকুরছানা বেঁচে নেই বলে দাবি গ্রামবাসীদের।

বানরের দলের রোষ থেকে বাঁচতে বন বিভাগের কাছে সাহায্য চাইতে গিয়েছিল গ্রামবাসী। কিন্তু বন বিভাগ উন্মত্ত বানরের দলকে ধরতে ব্যর্থ হয়েছে। এরপর গ্রামবাসীরা নিজেরাই বানরের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা করতে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও।

গ্রামবাসীদের অভিযোগ, কুকুরছানা মেরেও ক্ষান্ত হয়নি বানরবাহিনী। এবার এরা লক্ষ্যবস্তু করেছে গ্রামের শিশুদের। বানরের দল এখন সুযোগ পেলেই গ্রামের ছোট ছেলেমেয়েদের ওপরও হামলা চালাচ্ছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মজলগাঁও এলাকায়।

  • সূত্র: ডেইলি মেইল
     
Related Topics

টপ নিউজ

ভারত / বানর / কুকুর / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net