Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে নতুন সার্ভিস জেটি 

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
14 December, 2021, 09:50 am
Last modified: 14 December, 2021, 01:53 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে নতুন সার্ভিস জেটি 

৮৩ কোটি টাকা ব্যয়ে ৭২২ ফুট লম্বা সাইজের এই সার্ভিস জেটি আগামী ২০ ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
14 December, 2021, 09:50 am
Last modified: 14 December, 2021, 01:53 pm
ফাইল ছবি-মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন বিভিন্ন জাহাজের সুরক্ষা ও বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি আনতে চালু হচ্ছে নতুন সার্ভিস জেটি। এই জেটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন বিভিন্ন ধরনের প্রায় ৩৫টি ভেসেল পরিচালনা করা হবে। ৮৩ কোটি টাকা ব্যয়ে ৭২২ ফুট লম্বা সাইজের এই সার্ভিস জেটি আগামী ২০ ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে বন্দরের সার্ভিস জেটি থাকলেও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০০৮ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অপরিকল্পিতভাবে সদরঘাট সহ কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে এসব জাহাজের নোঙ্গর করা হতো। এর ফলে জরুরী প্রয়োজনে ভেসেলগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময়ক্ষেপণ হতো। তাই নতুন এই সার্ভিস জেটি নির্মাণের ফলে এসব সংকট দূর হয়েছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে ১ নম্বর জেটি এলাকায় নির্মিত হয়েছে এই সার্ভিস জেটি। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতুন ওহাব এ বারিক (জেভি)। 

চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজে ব্যবহার হওয়া উদ্ধারকারী জাহাজ, টাগবোট, জরিপ জাহাজ, আউটার থেকে বন্দরের বার্থিং এ বিদেশী জাহাজগুলোকে আনার দায়িত্বে থাকা পাইলটদের বোট, ফায়ার ফাইটিং বোট, পানিবাহী ভ্যাসেলসহ প্রয়োজনীয় জাহাজগুলো এই ধরনের জেটি ব্যবহার করে।

আকারভেদে এ ধরনের ৩৫টি ভেসেল রয়েছে বন্দরের মালিকানায়। বিশ্বের উন্নত বন্দরে সার্ভিস জেটি থাকলেও দেশের প্রধান এই বন্দরে গত ১৩ বছর ধরে ছিল না সার্ভিস জেটি। এতদিন পন্টুনসহ বিভিন্ন ধরনের সুবিধার মাধ্যমে সার্ভিস জেটির প্রয়োজন মেটানো হতো।

চট্টগ্রাম বন্দরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার টিবিএসকে বলেন, ১৩ নম্বর জেটি এলাকায় ছিল চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটি ২০০৮ সালে অকার্যকর হয়ে পড়ে। এরপর ২০১৮ সালে নতুন সার্ভিস জেটি নির্মাণের জন্য ৮৩ কোটি টাকা ব্যয়ে দেশীয় প্রতিষ্ঠান প্রতুন ওহাব এ বারিক (জেভি) কে কার্যদেশ দেয় বন্দর। ২০২০ সালের ডিসেম্বরে কাজ শেষ হয় এই সার্ভিস জেটির। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০ ডিসেম্বর সার্ভিস জেটি উদ্বোধনের দিন ধার্য করা হয়।

বন্দর সূত্র জানায়, এতদিন সার্ভিস জেটি না থাকায় বন্দরের মালিকানাধীন জাহাজগুলো কর্ণফুলী নদীর তীরে অপরিকল্পিতভাবে নোঙ্গর করা হতো। কোন দুর্ঘটনা কিংবা নিয়মিত অপারেশনাল কাজে ব্যবহারের জন্য এসব জাহাজ গন্তব্যে পৌঁছাতে সময়ক্ষেপণ হতো। গুনতে হতো অতিরিক্ত জ্বালানি ব্যয়।

এই জেটিতে সাড়ে ৫ মিটার ড্রাফটের ১০০ মিটার লম্বা আকারের দুটি জাহাজ একসাথে বার্থিং করতে পারবে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসের কাজেও এই জেটি ব্যবহার করা যাবে।

বন্দরের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, নতুন এই সার্ভিস জেটিকে ঘিরে নির্মাণ করা হয়েছে দুই হাজার ৬৫০ বর্গফুটের তিনতলা একটি অফিস ভবন, ৩ হাজার বর্গফুটের স্টিল কাঠামোর একটি ওয়্যারহাউস, ২ হাজার ১০০ কিউবিক মিটারের একটি আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভার, ২২২ মিটার লম্বা ৮ ফুট উঁচু রিটেইনিং ওয়াল, রিভার ব্যাংক ও শোর প্রোটেকশন, ড্রেনেজ সিস্টেম, ৫০০ কেভির বৈদ্যুতিক সাব স্টেশন, ১০০ ফুট উঁচু সিগন্যাল টাওয়ার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর নতুন সার্ভিস জেটি উদ্বোধনের পাশাপাশি ওইদিন বন্দরের উদ্ধারকারী জাহাজের বহরে কান্ডারি-৭ নামের নতুন একটি জাহাজও উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দেশীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স এই জাহাজটি নির্মাণ করেছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক টিবিএসকে বলেন, নতুন সার্ভিস জেটি বন্দরের নিজস্ব ভেসেল পরিচালনায় গতি আসবে। বন্দরের নিজস্ব জাহাজ সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসেও ব্যবহার হবে এই জেটি। 

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / জেটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net