Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ছেলের ফাঁসির সাজা, ভালো নেই রাসেলের মা

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
08 December, 2021, 08:40 pm
Last modified: 08 December, 2021, 09:42 pm

Related News

  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর
  • আবরার হত্যা মামলা: ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
  • ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 
  • গ্রাম থেকে এসে জড়ালেন ছাত্রলীগে, এরপর জড়ালেন আবরার হত্যায়

ছেলের ফাঁসির সাজা, ভালো নেই রাসেলের মা

আবরার হত্যা মামলায় যে ২০ জনের ফাঁসির সাজা হয়েছে তাদের একজন হলেন মেহেদী হাসান রাসেল। ফরিদপুরের সালথার সন্তান রাসেল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি
08 December, 2021, 08:40 pm
Last modified: 08 December, 2021, 09:42 pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার।

এ মামলায় যে ২০ জনের ফাঁসির সাজা হয়েছে তাদের একজন হলেন মেহেদী হাসান রাসেল। ফরিদপুরের সালথার সন্তান রাসেল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার রায়ের পর সালথার সোনাপুর ইউনিয়নের রাঙ্গাবাড়িতে অবস্থিত গ্রামের বাড়ি এখন স্তব্ধ। সুনসান নীরবতায় রয়েছে বাড়ির পরিবেশ। তেমন কারো সাথেই তারা কথা বলতে চাচ্ছে না পরিবারের কেউ। সেখানে তার বাবা, মা ও ছোট ভাই বসবাস করে।

রাসেলের পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য রুহুল আমিন মোবাইল ফোনে জানান, "আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না এই বিচারের রায় নিয়ে। রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে এতটুকু বলবো আমার ছেলে সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলো না।" 

এই প্রতিবেদককে তিনি বলেন, "আমার স্ত্রী কীভাবে রয়েছে সেটা আপনি বুঝবেন যদি আপনার নিজের কোন ছেলে থেকে থাকে। আমি তাকে কথা বলতে মানা করে দিয়েছি।"

তিনি আরও বলেন, "আমার দুই ছেলে, বড় জন রাসেল। সে ২০১৮ সালে বিএসসি (ইঞ্জি:) পাশ করে ছিলো। এরপর এই ঘটনা ঘটে।"

এই রায়ের পর আপিল করবেন কিনা প্রশ্নে তিনি বলেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। সেটা পরবর্তী সময়ে বলতে পারবো।

সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, "রাসেলের পরিবারের তিন সদস্য এখানে বাস করে। রাসেলের পিতা রুহুল আমিন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তার দুই ছেলে একজন রাসেল অপরজন নবম শ্রেনির ছাত্র। পরিবারের সদস্যদের মধ্যে রাসেল পড়াশুনা করার জন্য ঢাকা থাকতো। আমরা জানতাম রাসেল বুয়েটে পড়ে সে অনেক মেধাবী। রাসেল ছাড়া সবাই বাড়িতেই থাকতো। রায় ঘোষণার দিনও তারা সকলে বাড়িতে অবস্থান করছে বলে আমি জানি।" 

তিনি বলেন, "আদালত যেটা সঠিক মনে করেছে সেই রায় ঘোষণা করেছে। এটা নিয়ে আসামী পক্ষ যদি মনে করে রায় সঠিক হয়নি তাহলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারে। তবে আমি বলবো এই জঘন্যতম ঘটনার যে বিচার দ্রুত সময়ে হয়েছে এই জন্য সরকারকে ধন্যবাদ।"
 
Related Topics

টপ নিউজ

আবরার হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি ৬ আগস্ট কারাগারের দেওয়াল ভেঙে পালায়: কারা অধিদপ্তর
  • আবরার হত্যা মামলা: ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
  • ফিরে দেখা ২০২১: আবরার ফাহাদ হত্যার রায়, নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি 
  • গ্রাম থেকে এসে জড়ালেন ছাত্রলীগে, এরপর জড়ালেন আবরার হত্যায়

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net