Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
হল ছাড়ার আকস্মিক নির্দেশে বিপাকে কুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
03 December, 2021, 07:35 pm
Last modified: 03 December, 2021, 08:04 pm

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

হল ছাড়ার আকস্মিক নির্দেশে বিপাকে কুয়েট শিক্ষার্থীরা

আজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরপরই দুপুর থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এসময় বাস বা ট্রেনের টিকিট পাওয়া নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 
টিবিএস রিপোর্ট 
03 December, 2021, 07:35 pm
Last modified: 03 December, 2021, 08:04 pm
হল ত্যাগ করছেন কুয়েটের শিক্ষার্থীরা, ছবি: টিবিএস।

"এখন দিনাজপুর পর্যন্ত কীভাবে যাব, তার নিয়ে চিন্তা করছি। হঠাৎ হল ছাড়ার নির্দেশ দেওয়ায় বিপাকেই পড়েছি। বিশেষ করে আমাদের মেয়েদের সমস্যা একটু বেশি। তবে কর্তৃপক্ষের নির্দেশের বাইরে তো কিছু করার থাকে না। আর বিষয়টা যেহেতু রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই এ বিষয়ে আর কথা বলতে চাই না।" 

বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী, তার হল থেকে বেরোনোর সময়। 

হঠাৎ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ায় নানা ভোগান্তির মধ্যে পড়েছেন প্রতিষ্ঠানটির হাজার হাজার শিক্ষার্থী। 

আজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরপরই দুপুর থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এসময় বাস বা ট্রেনের টিকিট পাওয়া নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

অক্টোবরের শেষ সপ্তাহে ক্যাম্পাস খোলার কিছুদিনের মধ্যেই আবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার ও সার্বিকভাবে পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঈন ঢালী ঢাকা থেকে গত ২২ অক্টোবর ক্যাম্পাসে এসেছিলেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "হঠাৎ হল বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছি। এখন আর বাড়ি ফিরব না। আমার বন্ধুর মেসে থাকব। সে ঢাকায় চলে যাচ্ছে। সব মিলিয়ে ব্যাপক বিড়ম্বনা।"

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জের ওসমান গণি উদ্বেগ প্রকাশ করে বলেন, "করোনার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এতদিনে তো অনার্স শেষ হয়ে যেত। ২৫ অক্টোবর ক্যাম্পাসে এসেছিলাম। আবার ভ্যাকেন্ট। আমাদের জন্য এটা কষ্টদায়ক। পড়াশোনা শেষ করতে কতদিন লাগবে, জানি না।" 

এদিকে দুপুর সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের একাংশ আবাসিক হল না ছাড়ার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে তারা কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিকেল চারটার দিকে তারা প্রশাসন ভবনের সামনে থেকে সরে যান।

Related Topics

টপ নিউজ

খুলনা / কুয়েট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net