Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
হাসপাতালে পর্যবেক্ষণে আছেন রাব্বি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 02:15 pm
Last modified: 29 November, 2021, 02:18 pm

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

হাসপাতালে পর্যবেক্ষণে আছেন রাব্বি

দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল হেলমেটে লাগলে আহত হয়ে মাঠ ছাড়েন রাব্বি। ঘটনার পরপরই মাথায় স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 02:15 pm
Last modified: 29 November, 2021, 02:18 pm

মাথায় বলের আঘাতে মাঠ ছাড়া ইয়াসির আলী রাব্বি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যানের মাথায় স্ক্যান করানো হয়েছে। 

এরপর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যানে তেমন সমস্যা ধরা পড়েনি। রাব্বির অবস্থা স্থিতিশীল আছে। তবে আগামী ২৪ ঘণ্টা হাসাপাতালেই পর্যবেক্ষণে থাকবেন রাব্বি।

দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল হেলমেটে লাগলে আহত হয়ে মাঠ ছাড়েন রাব্বি। ঘটনার পরপরই মাথায় স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি, বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন বাংলাদেশের ফিজিও, বোঝার চেষ্টা করেন রাব্বির অবস্থা। শশ্রুষা শেষে কিছুক্ষণ পর আবার ব্যাটিং শুরু করেন রাব্বি। 

পরের ওভারে ৩ বল খেলে ২ রান নেন রাব্বি। এরপরই অস্বস্তি বাড়ে তার। যে কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এই ওভার শেষে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের এটা তৃতীয় কনকাশন সাবের ঘটনা। এক ম্যাচেই দুবার কনকাশন সাব নিতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে লিটন দাসের জায়গায় মেহেদী হাসান মিরাজ ও নাঈমের জায়গায় নেমেছিলেন তাইজুল ইসলাম। এ ছাড়া ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন মাথায় আঘাত পাওয়ায় তার বদলি হিসেবে নেমেছিলেন তাসকিন আহমেদ।

Related Topics

টপ নিউজ

ইয়াসির আলী রাব্বি / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / পর্যবেক্ষণ / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net