Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ভাড়া নিয়ে তর্কের জের: চলন্ত বাস থেকে স্কুলশিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2021, 09:15 am
Last modified: 28 November, 2021, 09:19 am

Related News

  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

ভাড়া নিয়ে তর্কের জের: চলন্ত বাস থেকে স্কুলশিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ

সহকর্মীরা জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষক রহমত উল্লাহর পায়ের অবস্থা গুরুতর। হয়তো আঘাত পাওয়া পা কেটে ফেলতে হতে পারে।
টিবিএস রিপোর্ট
28 November, 2021, 09:15 am
Last modified: 28 November, 2021, 09:19 am
প্রতীকি ছবি/ফাইল

ভাড়া নিয়ে তর্কের জের ধরে রহমত উল্লাহ নামে এক স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দিয়েছে ওই বাসের সহকারী। এতেই ক্ষান্ত হয়নি চালকের সহকারী, ফেলে দেবার পর গাড়ি দিয়ে পিষে দিয়েছে তার পা।

ভুক্তভোগী রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কোতয়ালী থানাধীন বটতলী পুরাতন স্টেশনের বাসস্টপে এ ঘটনা ঘটে।

এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে সহকর্মীরা জানিয়েছেন, রহমত উল্লাহর পায়ের অবস্থা গুরুতর। হয়তো আঘাত পাওয়া পা কেটে ফেলতে হতে পারে।

রহমত উল্লাহর সহকর্মী মো. মিজানুর রহমান জানান, রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট) প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআইয়ে আসা-যাওয়া করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করে। এ ঘটনার প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে নামতে না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। তারপর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয় বাস। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নিয়ে গেলে ডাক্তার না পাওয়ায় আবার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, "শিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে থানায় মামলা হবে। ঘটনা সম্পর্কে আমরা জেনেছি।  এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

এর আগে ১৩ নভেম্বর শুক্রবার রাতে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরের ইস্পাহানি মোড়ে এক যাত্রীকে বাস থেকে লাথি দিয়ে সড়কের মাঝে ফেলে পালায় ১০ নম্বর রুটের একটি বাস। পরে ওই যাত্রীকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা ৯৯৯ এ ফোন দিলে টাইগার পাস মোড়ে বাসটিকে আটকায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ওই বাস-চালক ও হেলপারকে গ্রেপ্তার করে।  

Related Topics

টপ নিউজ

চট্টগাম / চলন্ত বাস / বাস থেকে ধাক্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সীতাকুণ্ডে কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে ছবি: বিতর্কের মুখে বিএনপি নেতা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net