Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
গ্যালারির কেন এই হাল?

খেলা

শান্ত মাহমুদ, চট্টগ্রামে থেকে
25 November, 2021, 07:15 pm
Last modified: 25 November, 2021, 07:22 pm

Related News

  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি
  • সহজ জয়ে সিরিজে আরও এগিয়ে বাংলাদেশ
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

গ্যালারির কেন এই হাল?

চেয়ার আছে কিন্তু তাতে বসার অবস্থা নেই। একটা ভাঙা তো আরেকটা উল্টে পড়ে আছে, বের হয়ে আছে লোহার পেরেক। কিছু কিছু গ্যালারিতে মাঝে মাঝেই চেয়ার উধাও, আবার কিছু অংশে নেই একটিও চেয়ার।
শান্ত মাহমুদ, চট্টগ্রামে থেকে
25 November, 2021, 07:15 pm
Last modified: 25 November, 2021, 07:22 pm
রক্ষণাবেক্ষণের অভাবে এমন দশা দাঁড়িয়েছে সাগর পাড়ের স্টেডিয়ামটির। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চেয়ার আছে কিন্তু তাতে বসার অবস্থা নেই। একটা ভাঙা তো আরেকটা উল্টে পড়ে আছে, বের হয়ে আছে লোহার পেরেক। কিছু কিছু গ্যালারিতে মাঝে মাঝেই চেয়ার উধাও, আবার কিছু অংশে নেই একটিও চেয়ার। ধাপে ধাপে বসানো সিড়িগুলো পড়ে আছে। আগে এখানেই বসতো দর্শকরা, কিন্তু এখন সেই সুযোগও নেই। চেয়ার বসানোয় লোহার কিছু অংশ রয়ে গেছে সেখানে। হাঁটতে গেলেও ঘটতে পারে দুর্ঘটনা।

রক্ষণাবেক্ষণের অভাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির কী অবস্থা, উপরের বর্ণনাতেই সেটা স্পষ্ট। ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই ক্রিকেট স্টেডিয়ামে ১০ হাজার দর্শক বসানোর অবস্থাও নেই। গ্যালারির এই কঙ্কালসার এই অবস্থাতেই সাগর পাড়ের স্টেডিয়ামটিতে ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

গ্যালারির হাল দেখে যে কেউ হতাশ হয়ে পড়বেন। এরচেয়েও বড় হতাশার খবর ধারণ ক্ষমতার এক চতুর্থাংশেরও কম দর্শক খেলা দেখতে পারবেন চট্টগ্রাম টেস্টে। ৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। পূর্ব গ্যালারির উপরের অংশ, ক্লাব হাউস (পূর্ব), রুফ টপ হসপিটালিটি ও মিডিয়া সেন্টারের ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ছাড়া বাকি সব গ্যালারির গেট বন্ধ থাকবে। এটার অন্যতম কারণ গ্যালারির জীর্ণ দশা।

যদিও সেটা স্বীকার করলেন না জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফজলে বারি খান। ভেন্যু ম্যানেজারের দায়িত্বে থাকা বিসিবির এই কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'করোনাভাইরাসের কারণে সামজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখেছি আমরা। যে কারণে ৫ হাজার দর্শক। পশ্চিম গ্যালারিতে কোনো দর্শক দিচ্ছি না। পূর্ব গ্যালারির ধারণ ক্ষমতার অর্ধেক দেওয়া হচ্ছে।'

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

তিনি আরও বলেন, 'চেয়ারগুলো বেশ আগে ভেঙে গেছে, কোভিডের আগেই লাগানোর কথা ছিল। আরএফএল কার্যাদেশ পেয়েছে। তাদের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। আমরা আশা করছি, সম্ভবত আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই চেয়ার লাগানোর কাজ শেষ হয়ে যাবে। বিসিবির তত্ত্বাবধানে চেয়ার বসানোর কাজটি হবে।'

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মালকানাধীন। জাতীয় ক্রীড়া পরিষদ মালিক কিন্তু ব্যবহার করে বিসিবি। নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের যাবতীয় সংস্কার করার কথা ক্রীড়া পরিষদের। কিন্তু এদিকে কোনো নজরই দেয়নি তারা। দীর্ঘ সময় ধরে জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে থাকার পর বাধ্য হয়ে বিসিবি সংস্কারের কাজ হাতে নিয়েছে। 

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

একটা সময়ে জহুর আহমেদ স্টেডিয়ামে কোনো চেয়ার ছিল না। তখন ধাপে ধাপে বসানো সিড়ি সদৃশ জায়গাতেই বসে খেলা দেখতেন দর্শকরা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়। গ্যালারির এক পাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে প্লাস্টিকের চেয়ার বসানো হয়। কিন্তু কয়েক বছর পর এসে গ্যালারির দিকে তাকানোর অবস্থা নেই। অন্তত আগামী বিপিএলের আগে এই অবস্থার পরিবর্তন হচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম / গ্যালারি / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি
  • সহজ জয়ে সিরিজে আরও এগিয়ে বাংলাদেশ
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net