Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
07 May, 2024, 05:05 pm
Last modified: 08 May, 2024, 12:36 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি

আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। কাণ্ডারী হয়ে দেখা দিলেন আগের দুই ম্যাচেও পথ দেখানো তাওহিদ হৃদয়, সঙ্গে থাকলেন জাকের আলী। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 May, 2024, 05:05 pm
Last modified: 08 May, 2024, 12:36 pm

টপ অর্ডার ব্যর্থ হবে, মাঝে হাল ধরবেন কেউ। অন্য আরেকজন সঙ্গ দেবেন, কিংবা আরও কিছু ছোট ইনিংস; সব মিলিয়ে মাঝারি পুঁজি। বাংলাদেশের ব্যাটিংয়ে এমন দৃশ্য নিয়মিত হয়ে উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের পর অন্তত এটা বলাই যায়। আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ টপ অর্ডার। কাণ্ডারী হয়ে দেখা দিলেন আগের দুই ম্যাচেও পথ দেখানো তাওহিদ হৃদয়, সঙ্গে থাকলেন জাকের আলী। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আগের ব্যাটিং করা বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান তুলেছে। এই রানই অবশ্য বেশি মনে হতে পারে। কারণ পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪২ রান তোলা বাংলাদেশ ১০ ওভারে স্কোরকার্ডে জমা করে ৬৩ রান। হৃদয় ও জাকিরের দাপুটে ব্যাটিংয়ের কল্যাণে শেষ ১০ ওভারে ১০২ রান করে বাংলাদেশ। 

ব্যাট হাতে চরম বাজে সময় পার করতে থাকা লিটন কুমার দাস আজও ধুঁকেছেন। রান করতে পারেননি, উল্টো দৃষ্টিকটুভাবে বিলিয়ে আসেন নিজের উইকেট। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির করা চতুর্থ ওভারে স্কুপ শট খেলতে গিয়ে ব্যর্থ হন লিটন। পরের বলে আবারও একই শট খেলার চেষ্টা করেন তিনি। তৃতীয়বারের মতো স্কুপ খেলার চেষ্টা করে বোল্ড হন ১৫ বলে ২টি চারে ১২ রান করা ডানহাতি এই ওপেনার। 

২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, দ্বিতীয় জুটিও টেকেনি। সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান ৪ বলে ৬ রান করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আরও কিছুটা সময় লড়েন। তবে ধারাবাহিকভাবে শট খেলার চেষ্টা করেও পারছিলেন না তিনি, ব্যাটে-বলে হচ্ছিল না তার। দলীয় ৬০ রানে গিয়ে ক্যাচ তুলে আউট হন তানজিদ, ২২ বলে একটি করে চার ও ছক্কায় ২২ রান করেন তিনি। 

এরপর জুটি গড়ে তোলেন হৃদয় ও জাকের। মুহূর্তেই উইকেটে থিতু হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যান স্কোরকার্ডে চেহারা পাল্টে দিতে সময় নেননি। জিম্বাবুয়ের বোলারদের শাসন করে চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রানের জুটি গড়েন তারা। ১৯তম ওভারে গিয়ে আউট হন ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করা হৃদয়। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি। অল্প রানের প্রথম দুই টি-টোয়েন্টিতে হৃদয় যথাক্রমে ৩৩ ও ৩৭ রানে অপরাজিত থাকেন। 

এই ওভারে জাকেরকেও ফেরান বাংলাদেশকে ভোগানো জিম্বাবুয়ের ডানহাতি পেসার মুজারাবানি। ফেরার আগে ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন জাকের। দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ২টি চারে ৯ ও রিশাদ হোসেন ৪ বলে একটি চারে ৬ রান করেন। ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩টি উইকেট নেন মুজারাবানি। এ ছাড়া ফারাজ আকরাম ও সিকান্দার রাজা একটি করে উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net