Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
কাঁকড়ার সুরক্ষার জন্য নোটিশ দিয়ে রাস্তা বন্ধ

অফবিট

টিবিএস ডেস্ক
22 November, 2021, 04:10 pm
Last modified: 22 November, 2021, 04:22 pm

Related News

  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

কাঁকড়ার সুরক্ষার জন্য নোটিশ দিয়ে রাস্তা বন্ধ

জানা যায়, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমের এই দ্বীপটিতে প্রতি বছরই কাঁকড়ারা অভিবাসন প্রক্রিয়ায় ব্যস্ত হয়। ক্রিসমাস আইল্যান্ডে মোট কাঁকড়ার সংখ্যা আনুমানিক ৫০ মিলিয়ন যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।
টিবিএস ডেস্ক
22 November, 2021, 04:10 pm
Last modified: 22 November, 2021, 04:22 pm
ছবি: অ্যামেজিং ওয়ার্ল্ড রিয়েলিটি

বছরে একবার নিজেদের দ্বীপবাস ছেড়ে সমুদ্র উপকূলের দিকে যাত্রা করে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডের কাঁকড়ারা। দ্বীপসংলগ্ন রাস্তাঘাট এবং সেতু দিয়ে পারাপার হয় কাঁকড়ার ঝাক। অগণিত কাঁকড়ার এই যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে তাই যোগ্য ব্যবস্থাই নিয়েছে কর্তৃপক্ষ! কাঁকড়াদের চলাচলের সময়টা ওই অঞ্চলের রাস্তা মানুষের জন্য বন্ধ করে দিয়েছে তারা।  

জানা যায়, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমের এই দ্বীপটিতে প্রতি বছরই কাঁকড়ারা অভিবাসন প্রক্রিয়ায় ব্যস্ত হয়। ক্রিসমাস আইল্যান্ডে মোট কাঁকড়ার সংখ্যা আনুমানিক ৫০ মিলিয়ন যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।   

পার্কস অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লালরঙা মজার প্রাণীগুলোর ওপরে আরও আলোকপাত করা হয়েছে। ওয়েবসাইট মারফত জানা যায়, বিখ্যাত এই কাঁকড়াগুলো আসলে ক্যানিবালিস্টিক। দ্বীপের সকল কাঁকড়া একই সময়ে নিজেদের ঘর ছাড়ে এবং মিলন ও প্রজননের উদ্দেশ্যে সমুদ্রের দিকে যাত্রা করে। এই অভিবাসন প্রক্রিয়ার নেতৃত্ব দেয় পুরুষ কাঁকড়ারা এবং মেয়ে কাঁকড়ারা তাদের সঙ্গ দেয়। এ সময় তারা আবাসিক এলাকাগুলোর মধ্য দিয়েও যাতায়াত করে। লাল কাঁকড়াদের এই যাত্রাকে বিশ্বের সবচেয়ে বড় অভিবাসন প্রক্রিয়া বলা হয়ে থাকে।

টুইটারে দেওয়া এক পোস্টে পার্কস অস্ট্রেলিয়া লেখে, 'মেরি ক্র্যাবমাস! কাঁকড়াদের অভিবাসনের এই সময়টার জন্যই যেন অপেক্ষা করে ছিলাম: ক্রিসমাস আইল্যান্ড ক্র্যাবস x ক্র্যাব রেভ। অভিবাসনের দিন এলো মানেই পথেঘাটে সর্বত্র শুধু কাঁকড়ার আনাগোনা। 

?? Merry Crabsmas ??

The #crabcollab that 2021 has been waiting for: Christmas Island red crabs x Crab Rave ?.

Migration season means crabs are raving all over the island ?️, from the heaving #crabbridge ?? to the roads.

? Chris Bray
? @NoisestormMusic & @Monstercat pic.twitter.com/AwhSocxFKR— Parks Australia (@Parks_Australia) November 9, 2021

গত ১০ নভেম্বর কাঁকড়াদের একটি ভিডিও শেয়ারের পর থেকে এখন পর্যন্ত এটির আট হাজারেরও বেশি ভিউ, তিন শতাধিক লাইক ও বেশকিছু রিঅ্যাকশন পেয়েছে।  

ভিডিওটি দেখার পর জনৈক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এগুলো ভীষণ সুন্দর, দেখে মন আনন্দে ভরে গেছে!" আরেকজন লিখেছেন, "ওরা সংখ্যায় এত বেশি, এমনটাই তো খুঁজছিলাম!" আবার অনেকে এই কাঁকড়াদের 'সুন্দর সৃষ্টি' বলে অভিহিত করেছেন।     

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

লাল কাঁকড়া / অভিবাসন / অস্ট্রেলিয়া / ক্রিসমাস আইল্যান্ড / দ্বীপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net