Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাড়িটি ভূতুড়ে নয়, প্রমাণের জন্য চীনে ভাড়া পাওয়া যায় ভূত পরীক্ষক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2021, 04:10 pm
Last modified: 17 November, 2021, 04:23 pm

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

বাড়িটি ভূতুড়ে নয়, প্রমাণের জন্য চীনে ভাড়া পাওয়া যায় ভূত পরীক্ষক

হংকং-এর প্রোপার্টি এজেন্টদের কোনো বাড়ি (যেখানে অপমৃত্যু ঘটেছে) বিক্রি করতে হলে আইনতভাবে তাদেরকে এটি প্রমাণ করতে হয় যে, বাড়িটি ভূতুড়ে নয়।
টিবিএস ডেস্ক
17 November, 2021, 04:10 pm
Last modified: 17 November, 2021, 04:23 pm
একটি সম্ভাব্য ভূতুড়ে ফ্ল্যাট। ফ্রিল্যান্সাররা তদন্তের মাধ্যমে প্রমাণের চেষ্টা করছেন, বাড়িটি বসবাস উপযোগী।

কোনো বাড়িতে 'অপমৃত্যু' ঘটার পর সেটি কারো কাছে বিক্রি করা হয়ে ওঠে প্রায় অসম্ভব; আর বাড়িটি যদি হয় এশিয়ায়, তাহলে তো কথাই নেই। তবে সৌভাগ্যক্রমে, একদল নির্ভীক ফ্রিল্যান্সারের সন্ধান পাওয়া গেছে চীনে, যারা নিশ্চিত করবেন বাড়িটি ভূতুড়ে নয়। বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক নেবেন তারা। 

চীনে প্রোপার্টি এজেন্ট, মালিক কিংবা সম্ভাব্য ক্রেতারা সম্পদ কেনার আগে তা ভূতুড়ে কিনা পরীক্ষা করার জন্য ভাড়া করে থাকেন 'ভূতুড়ে বাড়ি পরীক্ষকদের'। সাধারণত প্রতি মিনিটে এক ইউয়ান করে পারিশ্রমিক দেওয়া হয় তাদের; আর ২৪ ঘণ্টা বা এক দিন থাকার জন্য দেওয়া হয় ১ হাজার ৪৪০ ইউয়ান বা ২২০ মার্কিন ডলার। চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানের সংবাদমাধ্যম দাহে ডেইলির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

প্রতিবেদনে ভূতুড়ে বাড়ি পরীক্ষক ঝাংয়ের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজের জন্য তিনি ভূতুড়ে বাড়ি পরীক্ষকের পেশা বেছে নিয়েছেন।  দাহে ডেইলিকে দেওয়া তার সাক্ষাৎকার অনুযায়ী, তিনি আরও এক ডজনেরও বেশি মানুষকে চেনেন যারা এই পেশায় নিযুক্ত রয়েছেন। 

ঝাং বলেন, "এটি একটি বিশেষ পেশা। তবে এটি পূর্ণ-সময়ের কাজের জন্য নয়; এটি খণ্ডকালীন কাজ হতে পারে। কর্মীদের সারা দেশেই ভ্রমণ করতে হতে পারে এবং তারা জানবেন না পরবর্তীতে তারা কোথায় যাবেন।" 

ঝাং আরও বলেন ভূতুড়ে বাড়ি পরীক্ষকদের চাহিদা খুব বেশি নয়। ফলে গত কয়েক বছর ধরে তিনি প্রতি বছর গড়ে একটি করে বাড়ি পরীক্ষার কাজ পেয়েছেন।

তার ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রোপার্টি এজেন্ট হয়ে থাকেন, যারা ভূতুড়ে সম্পত্তি বিক্রির চেষ্টা করেছেন; কিংবা এমন কোনো ব্যক্তি, যিনি মাত্রই একটি ভূতুড়ে বাড়ি কিনেছেন। কিন্তু সেখানে থাকার সাহস পাচ্ছেন না।

ঝাং বলেন, "নতুন ক্রেতারা জায়গাটিতে ঘুমানোর সাহস করেন না; তাই তারা নতুন বাড়িতে প্রথম দিন থাকার জন্য ভূত পরীক্ষকদের টাকার বিনিময়ে ভাড়া করেন। বাড়িটি নিরাপদ কিনা তা যাচাইয়ের জন্যই মূলত এ ব্যবস্থা।"

ভূত পরীক্ষকরা রাতেরবেলা ক্লায়েন্টদেরকে ভিডিও কল দিয়ে বাড়ির প্রতিটি কোণা ঘুরে দেখান। 

ঝাংয়ের বন্ধুদের মতে, এটি একটি সহজ কাজ। এক রাতের জন্য নতুন বাড়িতে থাকা এবং এর বিনিময়ে টাকা উপার্জন, খুবই লোভনীয় একটি ব্যাপার। তাই তার অনেক বন্ধুই এই পেশায় আসতে আগ্রহ দেখিয়েছিলেন। তবে ঝাং জানান, পরবর্তীতে তার কোনো বন্ধুই এই পেশায় স্থায়ী হতে পারেনি। প্রথম দিনেই ভয় পেয়ে তারা কাজ ছেড়ে দেন।

সাধারণত এশিয়া অঞ্চলে মানুষ এমন সম্পদ ও বাড়ি ঘর এড়িয়ে চলে, যেখানে কোনো অপমৃত্যু হয়েছে। অধিকাংশেরই ধারণা, অপমৃত্যুর প্রভাব তাদের জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। ভূতুড়ে সম্পদের আশেপাশের এলাকার বাড়িঘরও তুলনামূলক কম দামে বিক্রি হয়ে থাকে। কারণ মানুষ ভয়ে সেসব এলাকায় বসবাস করতে চায় না।

এই কারণে, হংকং-এর প্রোপার্টি এজেন্টদের কোনো বাড়ি (যেখানে অপমৃত্যু ঘটেছে) বিক্রি করতে হলে আইনতভাবে তাদেরকে এটি প্রমাণ করতে হয় যে, বাড়িটি ভূতুড়ে নয়।

পূর্ব চীনের সুঝোতে এক মালিক তার বাড়িতেই আত্মহত্যা করেছিলেন। পরবর্তীতে সেই বাড়ি বিক্রির জন্য নিলামে উঠালেও তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না। অবশেষে, বাড়িটি যে ভূতুড়ে নয় তা প্রমাণের জন্য ভূত পরীক্ষকদের দিয়ে সেই বাড়ি থেকে টানা ২৪ ঘণ্টা লাইভ স্ট্রিমিং করানো হয়। এ ঘটনা সুঝোতে মোটামুটি হৈ চৈ ফেলে দিয়েছিল।

লাইভ স্ট্রিমটি প্রায় ৫৬ হাজার মানুষ দেখেছিল, তবে কেউই বাড়িটি কেনার দুঃসাহস করেনি। যদি এই বাড়ির ওপর 'অপমৃত্যুর' অপবাদ না থাকতো, তাহলে বাড়িটির মূল্য হতো অন্তত ২.২ মিলিয়ন ইউয়ান।

কিন্তু নিলামে ভিত্তিমূল্য ১.২ মিলিয়ন ইউয়ান ধরা হলেও, শেষ পর্যন্ত ওই দামেও বাড়িটি কেনার আগ্রহ দেখায়নি কেউ। 


  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Topics

টপ নিউজ

চীন / ভূতুড়ে বাড়ি / ফ্রিল্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net