Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ মিয়ানমার জান্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2021, 10:25 am
Last modified: 17 November, 2021, 11:03 am

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • আরাকান আর্মিকে ঠেকাতে রাখাইনের ঘাঁটিগুলোতে মিয়ানমার জান্তার খাদ্য সরবরাহ বন্ধ

সু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ মিয়ানমার জান্তার

২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (১৬ নভেম্বর) ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে সু চির পাশাপাশি রয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট এবং নেইপিদোর প্রাক্তন মেয়র মিও অং।  
টিবিএস ডেস্ক
17 November, 2021, 10:25 am
Last modified: 17 November, 2021, 11:03 am
ছবি- সিএনএন

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে 'নির্বাচনে জালিয়াতি এবং অনৈতিক কর্মকাণ্ডের' অভিযোগে অভিযুক্ত করেছে দেশটির বর্তমান সামরিক সরকার।

২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (১৬ নভেম্বর) ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে সু চির পাশাপাশি রয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট এবং নেইপিদোর প্রাক্তন মেয়র মিও অং।  

চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে জনসমক্ষে দেখা যায়নি। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র বিবিসিকে বলেন, গৃহবন্দী অবস্থায় সু চির সাথে ভালো ব্যবহার করা হচ্ছে।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, "আমরা তার সুবিধার জন্য যথাসাধ্য চেষ্টা করি। সে কি চায় বা সে যা কি খেতে চায় সেদিকে লক্ষ্য রাখি আমরা।"

কিন্তু সু চির আইনজীবীরা জানান, এই কেস সম্পর্কে তাদেরকে প্রকাশ্যে কথা বলতে নিষেধ করেছে সামরিক জান্তা। এছাড়া, জাতিসংঘের কিছু কর্মকর্তা তার সাথে দেখার করার দাবি জানালে তাদেরকে মিয়ানমারে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে, দেশটিতে চলমান সামরিক ক্র্যাকডাউনকে মানবতাবিরোধী অপরাধের সমান বলে উল্লেখ করে জাতিসংঘ। তদন্তের উদ্দেশ্যে বারবার মিয়ানমারে প্রবেশের প্রচেষ্টা করলেও জাতিসংঘের দূতদেরকে সে অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে মেজর জেনারেল বলেছিলেন, "এটি সঠিক সময় নয়। আমরা তাদের দাবির সাথে একমত হতে পারছি না। মিয়ানমার সম্পর্কে তারা যা বলে তা গঠনমূলক নয়।"

তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক শাসনকে স্বীকৃতি দিতে হবে জাতিসংঘের।

গত বছরের সাধারণ নির্বাচনের জালিয়াতির কথা উল্লেখ করে নিজেদের সামরিক অভ্যুত্থানকে ন্যায্যতা দিয়েছে দেশটির জান্তা। তবে, দেশটির স্বাধীন নির্বাচন পর্যবেক্ষকদের মতে, নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু ছিল। সু চির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

এদিকে, ঔপনিবেশিক যুগের সরকারী গোপনীয়তা আইন ভঙ্গ, দুর্নীতি এবং বেআইনি ওয়াকি-টকি রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে সু চির উপর। এসব কারণে তিনি আদালতে হাজির হলেও তার কোনো বক্তব্য জানা যায়নি।

গণতন্ত্রপন্থী ব্যক্তিত্ব এবং অভ্যুত্থানের বিরোধীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের একজন মুখপাত্র জানান, সু চি বর্তমানে সংগ্রাম করছেন।

ডা. সাসা বলেন, "তিনি ভালো নেই। তাকে অভিযুক্ত করা হবে এবং সাজা দেওয়া হবে। সামরিক জেনারেলরা কারাগারে তাকে ১০৪ বছরের সাজা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা চান যাতে তিনি কারাগারেই মারা যান।"

১৯৮৯ সাল থেলে ২০১০ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর সেনাবাহিনীর হাতে আটক ছিলেন সু চি। মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে তাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

২০১৫ সালের নির্বাচনে তার দল ল্যান্ডস্লাইড বিজয়ী হলেও তাকে রাষ্ট্রপতির পদে বসতে দেওয়া হয়নি। কিন্তু তখন থেকেই তিনি ব্যাপকভাবে দেশের ডি ফ্যাক্টো শাসক হিসাবে বিবেচিত।

তবে ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের সময় ব্যাপকভাবে সমালোচিত হয় তার সরকার। সমালোচকরা তাকে পশ্চিম মায়ানমারে বসবাসকারী রাষ্ট্রহীন মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর উপর গণহত্যা, ধর্ষণ এবং জোরপূর্বক নির্বাসনের অভিযোগ আনে।

এসকল অভিযোগের বিরুদ্ধে বক্তব্য রাখতে ২০১৯ সালে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) হাজির হন তিনি।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

অং সান সু চি / সামরিক জান্তা / মিয়ানমার অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • আরাকান আর্মিকে ঠেকাতে রাখাইনের ঘাঁটিগুলোতে মিয়ানমার জান্তার খাদ্য সরবরাহ বন্ধ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net