Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2021, 01:40 am
Last modified: 16 November, 2021, 01:43 am

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে রেকর্ড গড়া কামরান গুলামকে প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে। দলে ফেরানো হয়েছে অফ স্পিনার বিলাল আসিফ ও টপ অর্ডার ব্যাটসম্যান ইমাম-উল-হককে।
টিবিএস রিপোর্ট
16 November, 2021, 01:40 am
Last modified: 16 November, 2021, 01:43 am

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার থেকে মিরপুরে অনুশীলনও শুরু করেছে সফরকারীরা। আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। টি-টোয়েন্টির জন্য আগেই দল দিয়েছে পাকিস্তান, এবার টেস্ট দলও ঘোষণা করল তারা। 

দুই টেস্টের সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে রেকর্ড গড়া কামরান গুলামকে প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে। দলে ফেরানো হয়েছে অফ স্পিনার বিলাল আসিফ ও টপ অর্ডার ব্যাটসম্যান ইমাম-উল-হককে।

কায়েদ-ই-আজম ট্রফির ২০২০-২১ মৌসুমে রানের ফোয়ারা বইয়ে দেন কামরান। খাইবার পাখতুনখাওয়ার হয়ে ৫টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে করেন ১ হাজার ২৪৯ রান। পাকিস্তানের এই টুর্নামেন্টের এক মৌসুমে যা সর্বোচ্চ রানের রেকর্ড। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছাড়িয়ে যান ১৯৮৩-৮৪ মৌসুমে সাদাত আলীর করা ১ হাজার ২১৭ রানের রেকর্ড।

গত অক্টোবরে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া ইয়াসির শাহ ফিট হয়ে উঠতে পারেননি। অভিজ্ঞ এই লেগ স্পিনারের জায়গায় দলে ফিরেছেন বিলাল আসিফ। তিনি পাকিস্তানের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। ৫ টেস্টের ক্যারিয়ারে ডানহাতি এই অফ স্পিনার ১৬ উইকেট নিয়েছেন।

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেন ইমাম-উল-হক। নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে ওই সফর থেকে ছিটকে পড়েন তিনি। এরপর থেকে ফেরার অপেক্ষায় ছিলেন ইমাম। কায়েদ-ই-আজম ট্রফির চলতি আসরে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নিলেন তিনি। ইতোমধ্যে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন ইমার, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। ইমাম ফেরায় বাদ পড়তে হয়েছে ইমরান বাটকে।

টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই  ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিফ রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Related Topics

পাকিস্তান ক্রিকেট দল / পাকিস্তানের বাংলাদেশ সফর / স্কোয়াড ঘোষণা / টেস্ট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net