Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
অভিবাসী সংকট কমাতে বেলারুশে ফ্লাইট বন্ধ তুরস্কের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 November, 2021, 02:20 pm
Last modified: 14 November, 2021, 01:37 pm

Related News

  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • পোলিশ সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে ওয়াগনার
  • লিবিয়ায় যেভাবে দাসত্বের শেকলে আটকা পড়ছেন বাংলাদেশিরা
  • ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি; কমপক্ষে ৩১ জনের প্রাণহানী

অভিবাসী সংকট কমাতে বেলারুশে ফ্লাইট বন্ধ তুরস্কের 

পোলিশ কর্তৃপক্ষের মতে, সীমান্তে আটকে পড়া অভিবাসীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার।
টিবিএস ডেস্ক
13 November, 2021, 02:20 pm
Last modified: 14 November, 2021, 01:37 pm
সীমান্তে পোলিশ বাহিনী/ ছবি: রয়টার্স

শুক্রবার (১২ নভেম্বর) মিনস্কে যাওয়ার ফ্লাইটে সিরিয়ান, ইয়েমেনি এবং ইরাকি নাগরিকদের নিষিদ্ধ করেছে তুরস্ক। নিজেদের সীমান্তে মানবিক সংকট সৃষ্টি করতে অতীতে এই রুট দিয়েই হাজারো অভিবাসী বহিস্কার করছে বেলারুশ।

গত সোমবার (৮ নভেম্বর) মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী বেলারুশ, পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্তে অবস্থান করছে। কোনো দেশেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছেনা তাদেরকে। সীমান্তের জঙ্গলে হিমাশীতল অবস্থায় আশ্রয় নিচ্ছে তারা। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই বেশ কিছু মানুষ মারা গেছেন। এছারা, বাকিদের নিরাপত্তা নিয়ে রয়েছে আশঙ্কা।

এই মানবিক সংকটের জন্য মিনস্ককে দোষারোপ করছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যে বেলারুশিয়ান ভিসা বিতরণ এবং অভিবাসীদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য চাপ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে, আগামী সোমবারের মধ্যে বেলারুশ এবং অন্যান্য কিছু এয়ারলাইন্সের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ব্রাসেলস। তবে, মানবিক সংকটকে উস্কে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বেলারুশ।

এদিকে, তুরস্কের সিভিল এভিয়েশন জেনারেল ডিরেক্টরেটের শুক্রবারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়নের কর্মকর্তারা। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকি এয়ারওয়েজও বেলারুশের ফ্লাইট বন্ধ করতে সম্মত হয়েছে।

তবে, ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের প্রধান ফ্যাব্রিস লেগেরি বলেন, পোল্যান্ডের সীমান্তে অভিবাসী সংকটের দ্রুত শেষ দেখতে পাচ্ছেন না তিনি।

রয়টার্সকে তিনি বলেন, "দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে।" এছাড়া, অভিবাসীদেরকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য পোল্যান্ডকে সহায়তা করবে ফ্রন্টেক্স।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পোলিশ সীমান্তের কাছে যৌথ মহড়ায় অংশ নেওয়ার সময় প্যারাসুটের সমস্যার কারণে তাদের দুজন সেনা সদস্য নিহত হয়।

পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বেলারুশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ২২৩টি প্রচেষ্টা প্রতিহত করেছে তারা। তাদের অনুমান অনুযায়ী, সীমান্তে আটকে পড়া অভিবাসীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার।

এছাড়া, প্রতিবেশী দেশ লিথুয়ানিয়া রাতারাতি ১১০টি ক্রসিং প্রচেষ্টার রিপোর্ট করেছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সীমান্তে ১০০ কিলোমিটার দীর্ঘ রেজার তারের বাঁধা তৈরি করবে তারা।

অভিবাসীদের অবস্থা

দাতব্য সংস্থা এবং উকিলদের মতে, সীমান্তে হিমায়িত অবস্থা একটি মানবিক জরুরী অবস্থা তৈরি করেছে। ইউরোপীয়ান ইউনিয়নের রাজ্যগুলোর উচিত তাদেরকে খাদ্য ও আশ্রয়ের অ্যাক্সেসের অনুমতি দেওয়া।

তাছাড়া, এই অঞ্চলে কোনো মিডিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে সমালোচকরা বলছেন, এর মাধ্যমে সংকটের মাত্রা গোপন করা হচ্ছে।

পোলিশ সংস্থা গ্রুপা গ্রানিকা (বর্ডার গ্রুপ) এর ইও লস বলেন, "এই লোকদের... মানবিক সাহায্য, চিকিৎসা সহায়তা পেতে হবে এবং এই সাহায্য অবশ্যই সীমান্তের দুই পাশে পৌঁছে দিতে হবে।"

এদিকে, বেলারুশের সীমান্তবর্তী বাল্টিক দেশগুলো আশঙ্কা করছে, সংকটটি সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার রাষ্ট্রপতিরা সোমবার ভিলনিয়াসে এই সংকট নিয়ে আলোচনা করবেন। এই আলোচনায় পোলিশ রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেবেন।

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

বেলারুশ-পোল্যান্ড সীমান্ত / অভিবাসী সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • পোলিশ সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে ওয়াগনার
  • লিবিয়ায় যেভাবে দাসত্বের শেকলে আটকা পড়ছেন বাংলাদেশিরা
  • ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি; কমপক্ষে ৩১ জনের প্রাণহানী

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net