Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি; কমপক্ষে ৩১ জনের প্রাণহানী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 November, 2021, 10:35 am
Last modified: 25 November, 2021, 10:41 am

Related News

  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • লিবিয়ায় যেভাবে দাসত্বের শেকলে আটকা পড়ছেন বাংলাদেশিরা
  • অভিবাসী সংকট কমাতে বেলারুশে ফ্লাইট বন্ধ তুরস্কের 

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি; কমপক্ষে ৩১ জনের প্রাণহানী

২০২০ এর তুলনায় এই বছর ক্রসিং তিনগুণ বেড়েছে। শুধুমাত্র বুধবারই ফরাসি সীমানায় আরও ১০৬ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
টিবিএস ডেস্ক
25 November, 2021, 10:35 am
Last modified: 25 November, 2021, 10:41 am
ছবি: রয়টার্স 

বুধবার (২৪ নভেম্বর) ইংলিশ চ্যানেলে একটি নৌকা ডুবে অন্তত ৩১ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে। ফ্রান্স থেকে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তারা। এ ঘটনাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিবাসন ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকায় ৩৪ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ এ পর্যন্ত ৩১টি মৃতদেহ খুঁজে পেয়েছে। মৃতদের মধ্যে ৫ জন নারী এবং একটি অল্পবয়সী মেয়ে রয়েছে। তবে, এ ঘটনায় ২জন যাত্রী বেঁচে গেছেন। বর্তমানে নিখোঁজ রয়েছেন একজন। তবে, উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বুধবারই।

দুপুর ২টার দিকে ফরাসি নৌবাহিনীর একটি বোট প্রথমে পানিতে বেশ কিছু লাশ ভেসে থাকতে দেখে। এরপরই উদ্ধারকাজ শুরু হয়।

এদিকে, উদ্ধার অভিযান তদারকি করা আঞ্চলিক সামুদ্রিক কর্তৃপক্ষের তথ্যসূত্র মতে, এ পর্যন্ত ২৭টি মৃতদেহ পাওয়া গেছে। যাত্রীদের মধ্যে দু'জন বেঁচে গেছেন এবং অন্য ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা ডুবে গেছেন বলে ধারণা করছে তারা। মৃতের সংখ্যার এই অমিল তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা করা হয়নি।

মৃতদেহগুলো ইতোমধ্যে ক্যালাইস বন্দরে নিয়ে আসা হয়েছে বলে জানান ক্যালাইস এবং বুলোন বন্দরের প্রধান জিন-মার্ক পুইসেসো। "আমরা এইরকম কিছু হওয়ার অপেক্ষায় ছিলাম," অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের বিষয় উল্লেখ করে এ কথা বলেন তিনি।

আফগানিস্তান, সুদান, ইরাক, ইরিত্রিয়া বা অন্য কোনো দেশে চলমান সংঘাত বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকের সংখ্যা ফ্রান্সে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এরাই ফ্রান্স থেকে আরও ভালো সুযোগের আশায় ব্রিটেনে বিপজ্জনকভাবে যাত্রার ঝুঁকি নিচ্ছে। ২০২০ এর তুলনায় এই বছর ক্রসিং তিনগুণ বেড়েছে। শুধুমাত্র বুধবারই ফরাসি সীমানায় আরও ১০৬ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ফ্রন্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বুধবার চার সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন দুইজনকে পরে আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।

এ ঘটনার পর হত্যাকাণ্ড, সংগঠিত অবৈধ অভিবাসন এবং অন্যান্য বেশ কিছু অভিযোগের তদন্ত শুরু করেন আঞ্চলিক প্রসিকিউটর। প্রসিকিউটর ক্যারোল ইটিন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, কর্মকর্তারা এখনও ক্ষতিগ্রস্তদের সনাক্ত করে তাদের বয়স এবং জাতীয়তা নির্ধারণের জন্য কাজ করছেন। এই তদন্তে একাধিক দেশ জড়িত থাকতে পারে।

বিক্ষোভরত অ্যাক্টিভিস্টরা/ ছবি: এপি

"এটি ফ্রান্স, ইউরোপ ও মানবতার জন্য একটি মহান শোকের দিন," দারমানিন বলেছিলেন। হাজার হাজার লোককে ঝুঁকিপূর্ণভাবে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া 'অপরাধী পাচারকারীদের' তিরস্কার করেন তিনি।

অভিবাসীদের চাহিদার প্রতি সাড়া দিয়ে বিভিন্ন দেশের সরকারগুলো যথাযথ পদক্ষেপ নেয়নি দাবি করে বুধবার রাতে ক্যালাই বন্দরের বাইরে বিক্ষোভ করে অ্যাক্টিভিস্টরা। নিয়মিত পুলিশি টহল এবং উচ্ছেদ অভিযান সত্ত্বেও ফরাসি উপকূলে শত শত মানুষ বর্তমানে অনিশ্চিত পরিস্থিতিতে বাস করছে।

বুধবারের ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বক্তব্য রাখেন। এই 'প্রাণঘাতী ক্রসিংগুলো' বন্ধ করতে সম্মত হন উভয়েই।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জন অভিবাসীকে উদ্ধার করেছে তারা।

এই বছর এ পর্যন্ত ২৫ হাজার ৭০০ জনেরও বেশি লোক এই ধরনের বিপজ্জনক পথে ব্রিটেনে যাত্রা করেছে। গতবছরের তুলনায় সংখ্যাটি মোট তিনগুণ। পরিবর্তনশীল আবহাওয়া, শীতল সমুদ্র এবং ভারী সামুদ্রিক যানবাহনের কারণে এই ক্রসিংটি ছোট নৌকাগুলোর জন্য বেশ বিপজ্জনক।

সারা বিশ্বের অভিবাসীরা দীর্ঘকাল ধরেই উত্তর ফ্রান্স থেকে ট্রাকে করে বা চোরাকারবারীদের তৈরি ছোট নৌকা ব্যবহার করে ব্রিটেনে বিপজ্জনকভাবে যাত্রা করছে। এদের মধ্যে অনেকেই অর্থনৈতিক সুযোগের সন্ধানে ব্রিটেনকে বেছে নেন। তবে, ফরাসি কর্তৃপক্ষ বলে, ব্রিটেনে আবাসিক কাগজপত্র ছাড়াই অভিবাসীদেরকে বসবাস করতে দেওয়ার নিয়ম থাকায় তারা এই উপায় বেছে নেয়।  

  • সূত্র: বাসস/ এপি

 

Related Topics

টপ নিউজ

অভিবাসী সংকট / ইংলিশ চ্যানেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • লিবিয়ায় যেভাবে দাসত্বের শেকলে আটকা পড়ছেন বাংলাদেশিরা
  • অভিবাসী সংকট কমাতে বেলারুশে ফ্লাইট বন্ধ তুরস্কের 

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net