Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
দরজা-জানালা বিহীন পরিত্যক্ত ভবনে ভোটগ্রহণ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 November, 2021, 11:05 am
Last modified: 12 November, 2021, 11:12 am

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

দরজা-জানালা বিহীন পরিত্যক্ত ভবনে ভোটগ্রহণ

ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট কোহিনুর আক্তার বলেন, “দরজা-জানালা বিহীন এবং ধসে পড়ার ঝুঁকিতে থাকা দীর্ঘদিনের পুরনো পরিত্যক্ত ভবনে ভোট দিতে এসে হতবাক হয়ে পড়েছিলেন ভোটাররা।”
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 November, 2021, 11:05 am
Last modified: 12 November, 2021, 11:12 am
ছবি: টিবিএস।

ভবনে দরজা-জানালা নেই, আছে ধসে পড়ারও ঝুঁকি। ঘোষণা দিয়ে এমন পরিত্যক্ত এক ভবনেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ ভবনে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণ হয়। পরিত্যক্ত এ ভবনে কাজ করতে গিয়ে আতঙ্কে ছিলেন ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও ভোটাররা।

ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট কোহিনুর আক্তার জানান, চাপরতলা ইউনিয়নের তারাউল্লা ও বড়ইবাড়ী গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৬৯ জন। 

"দরজা-জানালা বিহীন এবং ধসে পড়ার ঝুঁকিতে থাকা দীর্ঘদিনের পুরনো পরিত্যক্ত ভবনে ভোট দিতে এসে হতবাক হয়ে পড়েছিলেন ভোটাররা," বলেন কোহিনুর আক্তার।

তিনি আরও বলেন, কেন্দ্রের চারপাশ আবর্জনা ও মলমূত্রে ভরা ছিল। কর্মকর্তা-কর্মচারীদের নাকে রুমাল চেপেও দায়িত্ব পালন করতে হয়েছে।

কেন্দ্রটিতে ভোট দিতে আসা তারাউল্লা গ্রামের কয়েকজন বাসিন্দা এমন "পরিত্যক্ত" ও "নোংরা" ভবনকে ভোটকেন্দ্র করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, একটি ঝুঁকিপূর্ণ ভবনকে কেন্দ্র করার আগে ভোটারদের নিরাপত্তার বিষয়টি ভাবা প্রয়োজন ছিল।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার কানু ধন শীল বলেন, পরিত্যক্ত ভবনটিতে চারটি বুথ রাখা হয়। কিন্তু কেন্দ্রটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ভোটগ্রহণে নিয়োজিতদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। উপায় না পেয়ে নোংরা ভবনেই ভোটগ্রহণ করতে হয়েছে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, "ওই ওয়ার্ডটিতে আর কোনো স্কুল নেই। আর এক ওয়ার্ডের কেন্দ্র অন্য ওয়ার্ডে নেওয়ারও সুযোগ নেই। সেজন্য পরিত্যক্ত ভবনটিকেই ভোটকেন্দ্র করতে হয়েছে।"

উল্লেখ্য, চাপরতলা ইউনিয়ন পরিষদ ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০০৯ সালের পর থেকে পরিষদের কার্যক্রম বন্ধ করে দেন তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া। আর ভবনের জায়গাটি নিয়ে জটিলতা থাকায় সেখানে নতুন ভবনও করা যাচ্ছে না।

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net