Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
‘মিথ্যে বিয়ে’র অভিযোগে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2021, 05:55 pm
Last modified: 04 November, 2021, 05:54 pm

Related News

  • কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতার মৃত্যুর ৫ বছর পর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন
  • মিতু হত্যা: ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পেছাল পুলিশের বিরুদ্ধে মামলার আবেদনের শুনানি
  • মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ছাত্রদের দাবির মুখে পুলিশ সদস্যকে জরিমানা 
  • ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
  • চাঁদার দাবিতে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

‘মিথ্যে বিয়ে’র অভিযোগে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
04 November, 2021, 05:55 pm
Last modified: 04 November, 2021, 05:54 pm

বিয়ে হয়েছে বলে 'মিথ্যা প্রমাণ' দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার এসআই তাওহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কলেজছাত্রী।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে মামলাটি করা হয়। মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত এসআই তাওহিদুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ২নং ওয়ার্ড মিতান্তঘোনার বাসিন্দা। অন্যদিকে ১৮ বছর বয়সী ভুক্তভোগী তরুণী চট্টগ্রামের একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুক্তভোগী তরুণীর বাসায় গৃহশিক্ষক ছিলেন তাওহিদুল ইসলাম। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তরুণীকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় নিয়ে গিয়ে বিবাহ সংক্রান্ত নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে দুটি হলফনামা সম্পাদন করেন তাওহিদুল।

মামলায় আরও বলা হয়, বিবাহের যৌথ হলফনামা সম্পাদনের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের বিশ্বাস জন্মিয়ে ২০১৮ সালের ১ অক্টোবর থেকে বিভিন্ন সময় অভিযোগকারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাওহিদুল। একপর্যায়ে তাওহিদুল পুলিশের এসআই পদে চাকরি পান। ২০২০ সালের ৩০ এপ্রিল সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট এসআইদের প্রশিক্ষণে যাওয়ার আগ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে চলাফেরা করেন। সারদায় প্রশিক্ষণে যাওয়ার পর এক বছর তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ ছিল।

"কিন্তু ২০২১ সালের ৯ জুলাই প্রশিক্ষণ শেষে এসআই হিসেবে যোগদানের পর থেকে বিবাহের হলফনামা সম্পাদন থেকে শুরু করে সব সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন তাওহিদুল ইসলাম।"

বাদী পক্ষের আইনজীবী রুবেল পাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আদৌ বিয়ে হয়নি অথচ বিয়ে হয়েছে বলে মিথ্যা প্রমাণ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪৯৩ ও ৪২০ ধারায় এসআই তাওহিদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।" 
 

Related Topics

টপ নিউজ

পুলিশের বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতার মৃত্যুর ৫ বছর পর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন
  • মিতু হত্যা: ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পেছাল পুলিশের বিরুদ্ধে মামলার আবেদনের শুনানি
  • মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ছাত্রদের দাবির মুখে পুলিশ সদস্যকে জরিমানা 
  • ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
  • চাঁদার দাবিতে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net