Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতার মৃত্যুর ৫ বছর পর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
17 October, 2022, 01:10 pm
Last modified: 17 October, 2022, 01:18 pm

Related News

  • ‘হয়তো সে অপরাধী ছিল, তা-ই বলে এত নির্মমভাবে মারতে হলো?’ প্রশ্ন জুম্মনের বোনের
  • জনগণের নিরাপত্তায় মোহাম্মদপুরের মতো অভিযান অব্যাহত থাকবে: আইএসপিআর
  • মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ
  • মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
  • সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতার মৃত্যুর ৫ বছর পর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

বেগমগঞ্জ উপজেলার আলিয়ারপুর ইউনিয়ন যুবদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক হুদা মোহাম্মদ আলম ২০১৭ সালের ২৩ আগস্ট পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। কিন্তু পরিবারের দাবি, তাকে আগেরদিন সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায় এবং পরদিন হত্যা করে।
নোয়াখালী প্রতিনিধি
17 October, 2022, 01:10 pm
Last modified: 17 October, 2022, 01:18 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

নোয়াখালীতে পাঁচ বছর আগে 'বন্দুকযুদ্ধে' স্থানীয় যুবদল নেতা নিহতের ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার জন্য জেলা আদালতে আবেদন করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার আলিয়ারপুর ইউনিয়ন যুবদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক হুদা মোহাম্মদ আলম ২০১৭ সালের ২৩ আগস্ট পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

রোববার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদনটি জমা দেন নিহতের স্ত্রী খুরশিদা বেগম পুষ্প। 

পুলিশি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ সালের ১৫ (২) (৩) ধারায় দায়ের করা এ মামলায় পুলিশ সুপার ছাড়াও আসামি করা হয়েছে তৎকালিন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান সাজিদ ও এসআই জসিম উদ্দিনকে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগকারীর মামলার আবেদনটি আদালত গ্রহণ করলেও তা এখনও আমলে নেওয়া হয়নি। একইসাথে আদালতে আবেদনকারির বক্তব্যও গ্রহণ করেছেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। তবে আদালত এখনও কোন আদেশ দেন নি। 

বাদীপক্ষে আদালতে মামলার আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মাহফুজুর রহমান ইলিয়াস ও এডভোকেট সাইফুর রহমান প্রামানিক।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাহফুজুর রহমান ইলিয়াস টিবিএসকে বলেন, "যুবদল নেতা হুদা মোহাম্মদ আলম নিজ দলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে একটি কুচক্রিমহল পুলিশের এ চার কর্মকর্তার সাথে যোগসাজস করে তাকে হত্যা করে। কিন্তু পুলিশের এ কর্মকর্তারা হত্যার পরেও দীর্ঘদিন ধরে নোয়াখালীতে কর্মরত থাকার কারণে নিহত হুদার পরিবার আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সাহস করেনি।"

"পুলিশের ওই কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় স্বামী হত্যার ন্যায় বিচার পাওয়ার আশায় খুরশিদা বেগম আদালতে মামলার আবেদন করেছেন," জানান তিনি।

প্রসঙ্গত, নিহত মো. আলম বেগমগঞ্জের ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন তিনি। ২০১৭ সালের ২৩ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। সেসময় পুলিশ দাবি করেছিল গুলি চালাচালির ঘটনায় কর্মরত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

সেসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিনটি ছোরা, পাঁচটি রড ও গ্রিল কাটার যন্ত্র জব্দ করা হয়েছিল। আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতি মামলাও ছিলো বলে জানায় পুলিশ। এমনকি তিনি তখনকার চন্দ্রগঞ্জের সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন বলে জানানো হয়।

ঘটনার পর পুলিশ বলে, ২৩ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি 'ডাকাত আলমকে' গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধারে দাসপাড়া গ্রামের দাসেগো বাগানে অভিযান চালানো হয়। 

ওই স্থানে পৌঁছানোর পর আলমের সহযোগিরা পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ডাকাত আলম। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়। 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ ছিলো, ওই বছরের ২২ আগস্ট সকালে সাদা পোশাকের পুলিশ আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং পরদিন বুধবার রাতে তাকে কথিত বন্দুক যুদ্ধে হত্যা করে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কথিত বন্দুকযুদ্ধ / বন্দুকযুদ্ধ / পুলিশের বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ‘হয়তো সে অপরাধী ছিল, তা-ই বলে এত নির্মমভাবে মারতে হলো?’ প্রশ্ন জুম্মনের বোনের
  • জনগণের নিরাপত্তায় মোহাম্মদপুরের মতো অভিযান অব্যাহত থাকবে: আইএসপিআর
  • মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত: পুলিশ
  • মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
  • সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net