Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2021, 03:55 pm
Last modified: 03 November, 2021, 04:09 pm

Related News

  • দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক
  • ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান
  • রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফরে সেনাবাহিনী প্রধান
  • যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
  • সেনাবাহিনী সবসময় জনগণ এবং রাষ্ট্রের পাশে আছে: সেনাপ্রধান

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান 

বুধবার চট্টগ্রাম সেনানিবাসস্থ ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
টিবিএস রিপোর্ট
03 November, 2021, 03:55 pm
Last modified: 03 November, 2021, 04:09 pm
ছবি-আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর '১৬তম কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (৩রা নভেম্বর) চট্টগ্রাম সেনানিবাসস্থ ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসাবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ''প্রবীণতম রেজিমেন্ট'' ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

প্যারেড স্কয়্যারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল তাকে 'গার্ড অব অনার' প্রদান করে। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 'কর্নেল র‍্যাংক ব্যাজ' এ ভূষিত করেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই রেজিমেন্টের বীর সেনানীরাই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সম্মুখ সমরে অংশগ্রহণ করে দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও একনিষ্ঠ উদ্যোগের ফলশ্রুতিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হয়েছে আরও ১০টি ব্যাটালিয়ন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তারই দিক নির্দেশনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সুসজ্জিত করা হয়েছে যুগোপযুগী ও সর্বাধুনিক প্রযুক্তির এপিসি, যানবাহন, মিসাইল, ভারী অস্ত্র, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অবস্থিত 'অজানা শহীদ সমাধি' এ পুস্পস্তবক অর্পণ করেন। 

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এবং এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

কর্নেল অব দি রেজিমেন্ট / সেনাবাহিনী প্রধান / জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক
  • ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান
  • রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফরে সেনাবাহিনী প্রধান
  • যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
  • সেনাবাহিনী সবসময় জনগণ এবং রাষ্ট্রের পাশে আছে: সেনাপ্রধান

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net