Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী নেতৃত্ব নিশ্চিত করার ওপর জোর 

বাংলাদেশ

বাসস
03 November, 2021, 09:15 am
Last modified: 03 November, 2021, 03:59 pm

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • ভারতীয়দের চোখে কি রাজনীতিবিদ হিসেবে নারীরাই সেরা?
  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী নেতৃত্ব নিশ্চিত করার ওপর জোর 

বিশ্ব নারী নেতৃবৃন্দ মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইটি অবশ্যই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হবে।
বাসস
03 November, 2021, 09:15 am
Last modified: 03 November, 2021, 03:59 pm

জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় নারী ও বালিকাদের নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে বিশ্ব নারী নেতৃবৃন্দ আজ একটি ঘোষণাপত্র গ্রহণ করেছেন।

তারা বলেন "আমরা বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই অবশ্যই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হবে এবং একমত যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা সফল করতে নারী ও বালিকাদের নেতৃত্ব নিশ্চিত করা অত্যাবশ্যক।"

গ্লাসগোতে স্কটিশ প্যাভিলিয়নে কপ-২৬ ওয়ার্ল্ড লিডার্স সামিটের সাইডলাইনে অনুষ্ঠিত নারী ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উচ্চ-স্তরের প্যানেলে 'গ্লাসগো উইমেন লিডারশিপ অন জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ' ঘোষণাটি গৃহীত হয়।

জলবায়ু পরিবর্তন এবং এর লিঙ্গগত প্রভাব মোকাবেলায় নারী নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনার জন্য স্কটিশ কর্তৃপক্ষ এবং ইউএন উইমেন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা সামি বাহাউস, এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা ক্যালাস, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসদোত্তির।

ঘোষণাপত্রে নারী নেতৃবৃন্দ বলেন, "জলবায়ু পরিবর্তন একটি জরুরি মানবাধিকার সমস্যা যা জীবন, স্বাস্থ্য, খাদ্য, পানি ও স্যানিটেশন, শোভনীয় কাজ এবং ব্যক্তি ও সম্প্রদায়ের জীবনযাত্রার পর্যাপ্ত মানের মৌলিক অধিকারের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন লিঙ্গ বৈষম্য সহ বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে।"

তারা মনে করেন যে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইটি অবশ্যই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হবে এবং একমত যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা সফল হলে নারী ও মেয়েদের নেতৃত্ব নিশ্চিত করা অত্যাবশ্যক।

তারা মতামত দেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও বালিকারা সাধারণত অসমভাবে প্রভাবিত হয় এবং এর প্রভাব থেকে বিশেষ করে দারিদ্রের পরিস্থিতিতে বেশি ঝুঁকির সম্মুখীন হয়।
 

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / নারী নেতৃত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা
  • পঞ্চায়েত নির্বাচনে জয়ী ৬ নারীর পরিবর্তে কেন শপথ নিলেন তাদের স্বামীরা?
  • ভারতীয়দের চোখে কি রাজনীতিবিদ হিসেবে নারীরাই সেরা?
  • কপ-২৬ সম্মেলন থেকে করোনা শনাক্ত ৩০০!

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net