Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আদালতের নির্দেশ সত্ত্বেও চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
02 November, 2021, 11:00 pm
Last modified: 03 November, 2021, 11:40 am

Related News

  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালতের নির্দেশ সত্ত্বেও চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ  

পুলিশ বলছে আসামিদের ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’!
টিবিএস রিপোর্ট 
02 November, 2021, 11:00 pm
Last modified: 03 November, 2021, 11:40 am
আদালতের নির্দেশ সত্ত্বেও চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ

চলতি বছরের ঋণ খেলাপির দায়ে ১ হাজার ৪০০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। তবে এই আসামিদের অধিকাংশকেই গ্রেপ্তার করতে 'পারেনি' পুলিশ। ফলে আদালতে তৈরি হয়েছে মামলাজট, ব্যাহত হয়েছে বিশেষ এ আদালত প্রতিষ্ঠার উদ্দেশ্যও।

পুলিশ অবশ্য দাবি করছে, আসামিদের খোঁজাখুঁজি করেও আসামিদের সন্ধান মিলছে না। 

চট্টগ্রাম অর্থঋণ আদালতের এক পর্যবেক্ষণে উঠে এসেছে এ বিষয়গুলো। গতকাল সোমবার (১ নভেম্বর) আদালতের বিচারক মুজাহিদুর রহমান জেলার শীর্ষ ঋণ খেলাপিদের গ্রেপ্তারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আবারও বিশেষ নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়, 'ঋণ খেলাপি বা আদায় কার্যকর করার লক্ষ্যে ২০০৩ সালে বিশেষ আদালত হিসেবে অর্থঋণ আদালত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আদালতের পর্যবেক্ষণে এসেছে, শীর্ষ ঋণখেলাপীদের বিরুদ্ধে এই আদালত থেকে ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাসময়ে তামিল হচ্ছে না। এ কারণে দায়েরকৃত মামলা যথা সময়ে নিষ্পত্তি করা যাচ্ছে না। একই সঙ্গে আদালতের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।'

'ঋণ খেলাপিদের গ্রেফতার না করায় বিশেষ আদালত প্রতিষ্ঠার উদ্দ্যেশ্য পূরণ হচ্ছে না। তাই এই আদালত থেকে ইস্যুকৃত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাগুলোতে পেন্ডিং থাকা ওয়ারেন্টসমূহ তামিল নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করা গেল। অর্থঋণ আদালত আইনের ৩৫ ধারার কর্তৃত্ব বলে এই আদেশ প্রদান করছে।'

চট্টগ্রাম অর্থঋণ আদালতের তথ্যমতে, চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ১০ মাসে আদালত এক হাজার ৩৭৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এসব পরোনার প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে ঋণ খেলাপিদের গ্রেপ্তার করতে বলা হয়। কিন্তু এসব পরোয়ানার প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেনি।

এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অর্থঋণ আদালতের আসামিরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আগেই জেনে যায়। ফলে পুলিশ অভিযান পরিচালনার আগেই তারা পালিয়ে যান। এছাড়া অনেক ক্ষেত্রে আসামিদের যেসব ঠিকানা সরবরাহ করা হয়, তাতে ভুল থাকে।'

'সিআর (কোর্ট রেজিস্টার্ড) মামলায় আসামি গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ বিভিন্ন ধরনের চাপের মুখোমুখি হয়'- বলেও অভিযোগ করেন পুলিশ কমিশনার।

ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা পরিচালনায় ব্যাংকও উদাসীন:

২০০৮ সালে পূবালী ব্যাংকের সিডিএ শাখা চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান সাজিল স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৯ কোটি ২৩ লাখ ১৫ হাজার ২৮৭ টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করে। ২০০৯ সালের ১২ মে আদালত ৬০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধে আসামিদের নির্দেশ দেয়। অর্থ পরিশোধে ব্যর্থ হলে চলতি বছরের ৩ মে এই মামলার সর্বশেষ শুনানীতে কোম্পানিটির কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।

অথচ ১৫ সেপ্টেম্বর পূবালী ব্যাংক লিমিডেটের এর বোর্ড অব ডিরেক্টরস তাদের ১৩০তম সভার সিদ্ধান্ত মোতাবেক সাজিল স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেডের সুদ মওকুফ করে ৭ শতাংশ সরল সুদে ৭ বছরে ২৩টি ত্রৈমাসিক কিস্তিতে ৮ কোটি ৭২ লাখ ১ হাজার ৯২ টাকা পরিশোধের সুযোগ দেয়।

যদিও, অর্থঋণ আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি অবস্থায় সুদ মওকুফের কোনো সুযোগ ব্যাংকের নেই।

বাংলাদেশ ব্যাংককে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে আদালত বলেন, 'খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোর এরকম নমনীয়তা এবং উদাসীনতা ব্যাংকিং খাতকে নাজুক অবস্হায় নিয়ে গেছে। জাতীয় অর্থনীতির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরো বাড়ানো প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / চট্টগ্রাম অর্থ ঋণ আদালত / পুলিশ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net