Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 07:55 pm
Last modified: 13 May, 2026, 08:57 pm

Related News

  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 07:55 pm
Last modified: 13 May, 2026, 08:57 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখমের অভিযোগে করা মামলায় ঢাকা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগনে আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গত ৬ মে বিকেলে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর গত মঙ্গলবার অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিএমপির কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তার প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথ রোধ করে। তারা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এই সশস্ত্র হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই র‍্যাব অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ও জামায়াত দলীয় এমপির ভাগনে আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেপ্তার করে।

Related Topics

টপ নিউজ

জামিন নামঞ্জুর / গ্রেপ্তার / কারাগারে পাঠানোর নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত আসামিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিবি
  • রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩
  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net