Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
‘ধর্মের জন্য কাউকে আক্রমণ করার চেয়ে জঘন্য কিছু নেই’

খেলা

টিবিএস ডেস্ক
31 October, 2021, 05:00 pm
Last modified: 31 October, 2021, 05:06 pm

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

‘ধর্মের জন্য কাউকে আক্রমণ করার চেয়ে জঘন্য কিছু নেই’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর মুণ্ডুপাত চলে ভারতীয় ক্রিকেটারদের। শামির বেলায় সেটা গিয়ে ঠেকে চরমে। টেনে আনা হয় ভারতীয় এই পেসারের ধর্মকেও।
টিবিএস ডেস্ক
31 October, 2021, 05:00 pm
Last modified: 31 October, 2021, 05:06 pm

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেখানে অন্যরকম উত্তেজনা। হোক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকি। সবখানেই থাকে লড়াইয়ের ঝাঁঝ। যা মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে। এমন ম্যাচে হারের পর অবস্থাটা কেমন হয়, সেটার আঁচ টের পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতীয় সমর্থকরা তাকে পাকিস্তানি বলে ডেকেছিলেন। ধর্মের কারণে শামিকে পাকিস্তানি গুপ্তচর বলেও ডাকেন কেউ কেউ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডুপাত চলে ভারতীয় ক্রিকেটারদের। ব্যাট হাতে রান পাওয়া বিরাট কোহলি, ঋষভ পন্ত ও পেসার জাসপ্রিত বুমরাহ ছাড়া বাকিদের চড়ানো হয় সমালোচনার শূলে। আর শামির বেলায় সেটা গিয়ে ঠেকে চরমে। যা বিরাট কোহলিকে রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে।

ভারত অধিনায়ক মনে করেন ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করার চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। সমালোনাকারীদের কড়া ভাষায় জবাব দিয়ে কোহলি বলেছেন, 'আমার মনে হয় কারও পক্ষে ধর্মের জন্য অন্যকে আক্রমণ করার চেয়ে জঘন্য আর কিছু নেই। এটাতেই বোঝা যায়, মাঠে আমরাই ভারতকে প্রতিনিধিত্ব করছি। যারা মেরুদণ্ডহীনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বাজে কথা ছড়াচ্ছে, ওরা নয়। ওদের তো সামনাসামনি এসে কিছু বলার মতো সাহসই নেই।'

কোহলির মতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কখনই উচিত নয়। তার কাছে ধর্ম পবিত্র ও ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে কাউকে আক্রমণ করা মেরুদণ্ডহীন মানুষদের কাজ। ধর্ম ব্যাপারটা বক্তিগতই থাকা উচিত জানিয়ে ভারত অধিনায়ক বলেন, 'ধর্ম খুবই পবিত্র ও ব্যক্তিগত একটা বিষয়; সেভাবেই থাকা উচিত।'

শামির পাশে দাঁড়ানোয় কোহলির প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি বলেন, 'কোহলি এবং ভারতীয় দলের ক্রিকেটাররা যেভাবে শামির পাশে দাঁড়িয়েছে, সেটা দেখে ভালো লাগল। এটা খুব ভালো একটা বিষয়। পরস্পরের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা ঠিক এটাই দেখেছি।'

মূলত শামির করা শেষ ওভারটি নিয়ে সমর্থকদের ক্ষোভ। পাকিস্তানের তখন ১৮ বলে ১৭ রান দরকার। কোহলি, রোহিত, রাহুল ও বুমরাহর মধ্যে অনেক আলোচনার পর বল তুলে দেওয়া হয় শামির হাতে। তার করা প্রথম ৫ বল থেকেই ১৭ রান তুলে নেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম, ১০ উইকেটে জিতে যায় পাকিস্তান। এই ম্যাচে ৩.৫ ওভারে ৪৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন শামি।  

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ শামি / বিরাট কোহলি / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net