Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
পরবর্তী কোচ হিসেবে জাভিকে চায় বার্সা

খেলা

টিবিএস ডেস্ক 
28 October, 2021, 05:50 pm
Last modified: 28 October, 2021, 05:55 pm

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

পরবর্তী কোচ হিসেবে জাভিকে চায় বার্সা

বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে থাকা এই স্প্যানিয়ার্ডের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই বার্সা কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
টিবিএস ডেস্ক 
28 October, 2021, 05:50 pm
Last modified: 28 October, 2021, 05:55 pm
ছবি: রয়টার্স।

রোনাল্ড কোমানকে বরখাস্ত করার পর নতুন ম্যানেজার হিসেবে সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজকে নিয়োগ দিতে চাইছে বার্সেলোনা। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে থাকা এই স্প্যানিয়ার্ডের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই বার্সা কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যম।

বার্সেলোনার ম্যানেজার হিসেবে কোমানের অবস্থান এই মৌসুমের শুরু থেকেই ছিল নড়বড়ে। গত এক মাস ধরেই এই ডাচ কোচকে বরখাস্ত করার সন্দীপন করে আসছে বার্সেলোনা বোর্ড।  

বুধবার রায়ো ভালকানোর বিপক্ষে পরাজয়ের পর অবশেষে সেই সিদ্ধান্ত নেয় হুয়ান লাপোর্তার বোর্ড। তবে আসছে শনিবার আলাভেজের বিপক্ষে ম্যাচের আগেই নতুন ম্যানেজারকে দেখা যাবে কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি ক্লাব। 

জাভি বা অন্য কোনো পূর্ণাঙ্গ ম্যানেজার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তাই অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বি দলের কোচ সের্গি বারহুয়ান। 

বার্সেলোনার একাডেমি, লা মাসিয়া থেকে গড়ে উঠেছেন জাভি। এরপর বার্সেলোনার হয়ে ১৭ বছরের একটি দীর্ঘ ক্যারিয়ার পার করেছেন এই কিংবদন্তি। খেলেছেন ৭৮৭টি ম্যাচ। 

২০১৫ সালে বার্সেলোনাকে বিদায় জানিয়ে কাতারি দল আল সাদে নাম লিখান তিনি। অবসর নেওয়ার পর এই দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন এই স্প্যানিশ বিশ্বকাপজয়ী। 

শীর্ষ পর্যায়ে তেমন কোচিং অভিজ্ঞতা না থাকলেও জাভির নিয়োগ আবার বার্সাকে একত্রিত করবে বলে ধারণা করা হচ্ছে। তারুণ্য নির্ভর দলটিকে গুছিয়ে আনতে এই মুহূর্তে জাভির চেয়ে যোগ্য প্রার্থীও হয়তো পাবে না বার্সা। 

খেলোয়াড়ি জীবনে ক্লাবের হয়ে আটটি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা জাভি ছিলেন বার্সার স্বর্ণযুগের একজন অন্যতম কাণ্ডারি। 

ক্লাবের হয়ে ১৭ বছরে ১৮৪টি অ্যাসিস্ট ও ৮৬টি গোলসহ মোট ২৭টি শিরোপা জেতা এই মিডফিল্ডার পথচ্যুত বার্সাকে পথ দেখাতে সক্ষম হবেন বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। 

আল সাদের কোচ হিসেবে টিকি-টাকা ফুটবলের উপরই মূলত ভরসা রাখেন এই স্প্যানিয়ার্ড। ইয়োহান ক্রুইফ কর্তৃক প্রবর্তিত ও পেপ গার্দিওলা কর্তৃক পুননির্মিত এই খেলার ধরনকে দেখা হয়ে থাকে বার্সেলোনার 'ডিএনএ' হিসেবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান। 

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / জাভি হার্নান্দেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net