Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
নতুন দুই দলের কাছ থেকে ১২ হাজার ৭১৫ কোটি রুপি পাচ্ছে আইপিএল

খেলা

টিবিএস ডেস্ক
26 October, 2021, 12:35 am
Last modified: 26 October, 2021, 12:44 am

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

নতুন দুই দলের কাছ থেকে ১২ হাজার ৭১৫ কোটি রুপি পাচ্ছে আইপিএল

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য ভিত্তিমূল্য ২ হাজার কোটি রুপি নির্ধারণ করেছিল বিসিসিআই। দুবাইতে নিলামে অংশ নেয় ৯টি কোম্পানি।
টিবিএস ডেস্ক
26 October, 2021, 12:35 am
Last modified: 26 October, 2021, 12:44 am

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ বেশিরভাগ কর্মকর্তা এখন সংযুক্ত আরব আমিরাতে। এর মাঝেও থেমে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কার্যক্রম। আগামী মৌসুম থেকে ১০ দলের আইপিএলের বাকি দুই দল চূড়ান্তের কাজটি সেখানেই বসেই করে ফেলল বিসিসিআই। 

নিলাম থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে বিসিসিআই। দুই দলের মালিকানা স্বত্ব বিক্রি বাবদ বিসিসিআই যে অর্থ পাচ্ছে, সেটার পরিমাণ শুনে আতকে উঠবেন যে কেউই। নতুন দুই দল বিক্রি হয়েছে ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার ৫১৪ কোটি টাকা। 

৭ হাজার ৯০ কোটি রুপিতে আরপিএসজি গ্রুপ মালিকানা পেয়েছে লক্ষ্ণৌয়ের। ৫ হাজার ৬২৫ কোটিতে আহমেদাবাদের মালিকানা পেয়েছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালস। আরপিএসজি এর আগেও আইপিএলের দলের মালিকানায় ছিল। ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট নামের দলটি ছিল তাদের মালিকানায়।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হয় ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট এই আসরটি। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। পরের আসরগুলোয় আটটি করে দল অংশ নেয়। সামনের আসর থেকে আইপিএল আবারও ১০ দলের হতে যাচ্ছে।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য ভিত্তিমূল্য ২ হাজার কোটি রুপি নির্ধারণ করেছিল বিসিসিআই। সেখানে আরপিএসজি বিড করেছে ভিত্তিমূল্যের সাড়ে তিন গুণ। আর সিভিসি আড়াই গুণ। দল দুটির জন্য মোট ২২টি কোম্পানি দরপত্র কিনেছিল। চূড়ান্ত পর্যায়ের জন্য ৯টিকে কোম্পানিকে বেছে নেওয়া হয়।

সোমবার দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা নিলামের লড়াইয়ে জয়ী দুটি প্রতিষ্ঠান ছাড়াও ছিল আদানি গ্রুপ, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, উদয় কোটাক, অল কার্গো লজিস্টিক্স, টরেন্ট ফার্মার মতো নামকরা প্রতিষ্ঠান।

Related Topics

টপ নিউজ

আইপিএল / নিলাম / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net