Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
ট্রাক ধর্মঘটেও স্বাভাবিক ছিল আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 October, 2021, 09:45 am
Last modified: 24 October, 2021, 12:22 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

ট্রাক ধর্মঘটেও স্বাভাবিক ছিল আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

গত বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে ট্রাক মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 October, 2021, 09:45 am
Last modified: 24 October, 2021, 12:22 pm
ফাইল ছবি-টিবিএস

চাঁদাবাজির অভিযোগে অঘোষিত ট্রাক ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্য খালাসে কিছুটা জটিলতা তৈরি হলেও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ছিল। তবে গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে ট্রাক ধর্মঘট প্রতাহার করে নিয়েছেন ট্রাক মালিক-শ্রমিকরা। এর ফলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর। 

বর্তমানে প্রতিদিন ১০-১৫ লাখ ডলারের মাছ, ভোজ্য তেল, মুরগি ও মাছের ফিড, তুলা, রড, পাথর ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়। রপ্তনিকৃত এসব পণ্য ত্রিপুরা রাজ্য থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া স্থলবন্দরে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক থেকে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন ট্রাক মালিক-শ্রমিকরা। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয় জেলা ট্রাক মালিক গ্রুপ। সমস্যার সমাধান না হলে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ট্রাক মালিক-শ্রমিকরা।

পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা গত ১৯ অক্টোবর বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন। কিন্তু বৈঠকে সমস্যার সমাধান না হওয়ায় ওইদিন থেকেই জেলার ট্রাক দিয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেন ট্রাক মালিক-শ্রমিকরা।

জেলার ট্রাকগুলো পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ায় ভারত থেকে আমদানিকৃত পণ্য খালাসে জটিলতা তৈরি হয়। তবে অঘোষিত ট্রাক ধর্মঘটের কারণে রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। এরপর গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রশাসনের হস্তক্ষেপে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে ট্রাক মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

আখাউড়া স্থলবন্দরের শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক দিয়ে পরিবহন করা হয়। সেজন্য ট্রাক ধর্মঘটের ফলে আমদানিকৃত পণ্য খালাসে কিছুটা জটিলতা তৈরি হয়। আর ভারতে রপ্তানিকৃত পণ্যবোঝাই ট্রাকগুলো অন্য জেলা থেকে পণ্য নিয়ে আসে। এর ফলে রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া বলেন, 'ট্রাক ধর্মঘটের কারণে আমাদের মাছ রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই ভারতে মাছ রপ্তানি হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৭০-৭৫ লাখ টাকার বিভিন্ন মাছ রপ্তানি হচ্ছে ত্রিপুরায়'।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন, 'ট্রাক ধর্মঘটের বিষয়টি গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়েছে। এখন বন্দরে আর কোনো সমস্যা নেই। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে'।
 
Related Topics

টপ নিউজ

আখাউড়া স্থলবন্দর / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net