Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
লিভারপুলেই ক্যারিয়ার শেষ করতে চাই: মোহাম্মদ সালাহ     

খেলা

টিবিএস ডেস্ক
23 October, 2021, 02:50 pm
Last modified: 23 October, 2021, 03:01 pm

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

লিভারপুলেই ক্যারিয়ার শেষ করতে চাই: মোহাম্মদ সালাহ     

চলতি সপ্তাহেই ক্লাবের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা নয় ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। বর্তমানে সালাহর সাপ্তাহিক বেতন ২০০,০০০ পাউন্ড।
টিবিএস ডেস্ক
23 October, 2021, 02:50 pm
Last modified: 23 October, 2021, 03:01 pm
মোহাম্মদ সালাহ। ছবি: পিএ

লিভারপুলেই নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ। তবে, ভবিষ্যতে কী হবে তা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই বলেও মন্তব্য করেন এই মিসরীয় ফুটবল তারকা।  

ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ দুই বছরে পা রেখেছেন সালাহ। তাছাড়া, সাম্প্রতিক সময়ে ভার্জিল ভ্যাক ডিজ্যাক, অ্যালিসন, জর্ডান হেন্ডারসন, ফ্যাবিনহো, অ্যান্ডি রবার্টসন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এর মতো খেলোয়াড়দের সাথেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে লিভারপুল। কিন্তু ক্লাবের সর্বোচ্চ গোলদাতা, সালাহর চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।    

বলাই বাহুল্য, সালাহকে ধরে রাখতে চাইলে লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপকে (এফএসজি) ক্লাবের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অফারটিই দিতে হবে! কারণ সালাহর বর্তমান পারফরম্যান্সের যে এর চাইতে কম কিছু প্রাপ্য নয়, তা নিশ্চিত। চলতি সপ্তাহেই ক্লাবের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা নয় ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী তারকা।   

এই মুহূর্তে সালাহর সাপ্তাহিক বেতন ২০০,০০০ পাউন্ড। এদিকে  ম্যানচেস্টার সিটিতে সপ্তাহে ৩৮৫,০০০ পাউন্ড আয় করেন কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার ইউনাইটেডে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সাপ্তাহিক আয়ও একই সমান বলে জানা গেছে।    

রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচকে সামনে রেখে, স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ সালাহ জানান, তিনি এফএসজি'র কাছে স্পষ্টভাবেই নিজের মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলব, আমার ফুটবল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত লিভারপুলে থাকতে চাই। কিন্তু এটা আসলে পুরোপুরি আমার হাতে নয়। ক্লাব কী চায়, তার ওপর সবকিছু নির্ভর করছে।"  

"এই মুহূর্তে অন্তত আমি লিভারপুলের প্রতিপক্ষ দলে নিজেকে ভাবতে পারছি না। এটা ভাবলে আমার খারাপ লাগে। এই বিষয়টা মেনে নেওয়া কঠিন, আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। আমি এখনই লিভারপুলের বিপক্ষে খেলতে চাই না, তবে দেখা যাক ভবিষ্যতে কী হয়!" আরও বলেন সালাহ।

এদিকে চলতি মৌসুমে একাধিকবার সালাহকে 'বিশ্বের সেরা খেলোয়াড়' বলে আখ্যা দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট নিজের মাথায় তুলে নিতে যে তিনি খুবই আগ্রহী, তা স্বীকার করেছেন সালাহ।

"এই ব্যাপারটা শুনতেই দারুণ। কিন্তু আমি মনে করি, এটা আসলে একটা মতামত। আমি বলতে পারি না যে আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। কেউ কেউ আমায় তা-ই ভাবেন, আবার কেউ হয়তো ভাবেন না। তবে এই মুহূর্তে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি", বলেন লিভারপুল ফরোয়ার্ড।

সালাহ আরও বলেন, "বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য তো থাকবেই। এখানে মিথ্যা বলার কিছু নেই। এই লক্ষ্যই আমাকে তাড়িয়ে নিয়ে যায় আরও পরিশ্রম করার দিকে, নিজেকে সেরা হিসেবে প্রকাশের দিকে। আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মানোর চেষ্টা করছি। কেউ আমার সাথে একমত হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না।"   

  • সূত্র: দ্য গার্ডিয়ান                         
 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সালাহ / লিভারপুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net