Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মাহমুদউল্লাহর কণ্ঠে ক্ষোভের আগুন

খেলা

টিবিএস রিপোর্ট
22 October, 2021, 03:35 am
Last modified: 22 October, 2021, 03:37 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

মাহমুদউল্লাহর কণ্ঠে ক্ষোভের আগুন

স্কটল্যান্ড ম্যাচের পর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেন বিসিবি সভাপতি। সেটারই যেন জবাব দিলেন মাহমুদউল্লাহ।
টিবিএস রিপোর্ট
22 October, 2021, 03:35 am
Last modified: 22 October, 2021, 03:37 am

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে হেরে যাওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যায়। ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে দলকে নিয়ে রীতিমতো ট্রল শুরু করে দেয়। সংবাদমাধ্যমে দলের সামর্থ্য নিয়ে তোলা হয় প্রশ্ন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো ক্ষোভ উগড়ে দেন। এসব যে ক্রিকেটারদের গায়ে লাগে তা জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের কথায় থাকলো ক্ষোভের আগুনের আঁচ। 

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভের টিকেট কেটেছে বাংলাদেশ। কঠিন হয়ে ওঠা পথ সহজ করে মূল পর্বের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ দলে স্বস্তির হাওয়াই বয়ে যাওয়ার কথা। সেটা বইছেও, কিন্তু এর মাঝেও আছে চাপা ক্ষোভ। যদিও পিএনজির ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেটা আর চাপা থাকেনি, মাহমুদউল্লাহ বুঝিয়ে দিয়েছেন; অমনটা ঠিক নয়। তারা মানুষ, ভুল করেন; তাই বলে ছোট করা ঠিক নয়। 

ম্যাচের পর সবখানে উচ্ছ্বাস, কিন্তু আরেকটি হারেই যে সমালোচনা শুরু হয়ে যাবে; সেটা জানেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, 'আজ ভালো খেলছি বলে সবার কাছে মনে হবে (দারুণ কিছু)… আবার এক ম্যাচে খারাপ করলে হয়তো খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করছি, দল হিসেবে যেন ভালো পারফর্ম করতে পারি। এই ফরম্যাটে ওঠা-নামা (পারফরম্যান্সের) সব সময়ই থাকবে। ভালো-খারাপ দিন আসবে। দলের মধ্যে স্থিরতা থাকলেই আমরা তা কাটিয়ে উঠতে পারব।'

সমালোচনা হবে, সেটাও জানেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তার চাওয়া স্বাস্থ্যকর সমালোচনা। মাহমুদউল্লাহ বলেন, 'সমালোচনা তো হবেই। আমরাও সমালোচনা আশা করি। খারাপ খেললে সমালোচনা হবেই। কেন হবে না? কিন্তু সমালোচনার মাধ্যমে যখন কাউকে ছোট করা হয়, সেটিই খুব খারাপ লাগে।'

স্কটল্যান্ড ম্যাচের পর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেন বিসিবি সভাপতি। সেটারই যেন জবাব দিলেন মাহমুদউল্লাহ, 'অনেক প্রশ্ন এসেছে আমাদের স্ট্রাইক রেট, আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট ইত্যাদি নিয়ে। আমরা তো চেষ্টা করি। আপ্রাণ চেষ্টা করি। এমন নয় যে আমরা চেষ্টা করিনি। হয়তো ফল আমাদের পক্ষে আনতে পারিনি। সমালোচনা তো হবেই। কিন্তু এই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়।'

ক্রিকেটারদের যে অনভূতি আছে, তারাও যে অনেক কিছু দেখেন; সেটাও জানালেন মাহমুদউল্লাহ, 'আমাদেরও সবকিছু স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে। আমাদের পরিবার আছে। আমাদের বাবা–মায়েরা টিভির সামনে বসে থাকে আমাদের খেলা দেখার জন্য। সন্তানেরা থাকে। তারা মন খারাপ করে। সামাজিক যোগাযোগমাধ্যম তো এখন সবার নাগালে। সবারই মোবাইল ফোন আছে।'

মাহমুদউল্লাহর চাওয়া সমালোচনা হোক, কিন্তু দলকে যেন ছোট না করা হয়। নিবেদন নিয়ে প্রশ্ন না তোলা হয়। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, 'আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। এটা আমাদের দেশ। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। এটা মাথায় থাকে সব সময়। আমাদের চেয়ে ফিলিংস কারও বেশি নয় আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে।' 

'বাংলাদেশের জার্সিটা যখন গায়ে তুলি, আমাদেরও অনুভূতি হয়। দেশের জন্য সবই থাকে। ব্যথা থাকে, কারও অনেক ধরনের ইনজুরি থাকে। আমরা ওগুলো নিয়েই খেলি৷ দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়েও খেলি। ভেতরের খবর অনেকেই জানে না। তো আমার মনে হয় এগুলো নিয়ে মন্তব্য করা ঠিক নয়। কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলাও উচিত নয়।' যোগ করেন মাহমুদউল্লাহ। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সমালোচনা / জবাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net