Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
রংপুর, ফেনীর এসপিসহ ৭ পুলিশ সুপার বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2021, 02:10 pm
Last modified: 18 October, 2021, 03:02 pm

Related News

  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • পুলিশের ১০ এসপি পদমর্যাদার কর্মকর্তার বদলি ও নতুন নিয়োগ
  • নির্বাচনের আগে ৬৪ জেলা পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি
  • তেলের ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা তছরুপ, পুলিশ সুপারকে ‘তিরস্কার’ 

রংপুর, ফেনীর এসপিসহ ৭ পুলিশ সুপার বদলি

ফেনী, চট্টগ্রাম রংপুরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ এসব পুলিশ সদস্যের বদলির সিদ্ধান্ত আসে। 
টিবিএস রিপোর্ট
18 October, 2021, 02:10 pm
Last modified: 18 October, 2021, 03:02 pm

রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সাহা ও  ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ বাংলাদেশ পুলিশের মোট সাতজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিগত সপ্তাহে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অংশে মন্দির-মণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাটে হামলা হয়। এরমধ্যে ফেনী, চট্টগ্রাম রংপুরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ এসব পুলিশ সদস্যের বদলির সিদ্ধান্ত আসে। 

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ও ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাকি পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে ও পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত বুধবার কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 'ধর্ম অবমাননা'র গুজব তুলে রংপুরের পীরগঞ্জে ২০টির বেশি হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

পুলিশ কর্মকর্তা বদলি / পুলিশ সুপার / এসপি বদলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • পুলিশের ১০ এসপি পদমর্যাদার কর্মকর্তার বদলি ও নতুন নিয়োগ
  • নির্বাচনের আগে ৬৪ জেলা পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি
  • তেলের ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা তছরুপ, পুলিশ সুপারকে ‘তিরস্কার’ 

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net