Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার মিশনে বাংলাদেশের যুবারা

খেলা

শান্ত মাহমুদ
08 February, 2020, 02:25 pm
Last modified: 08 February, 2020, 05:47 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার মিশনে বাংলাদেশের যুবারা

আগামীকাল রোববার দুপুর ২টায় যুব বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। সোনালী শিরোপা ছুঁতে হলে অনেক রেকর্ড পেছনে ফেলতে হবে বাংলাদেশকে।
শান্ত মাহমুদ
08 February, 2020, 02:25 pm
Last modified: 08 February, 2020, 05:47 pm

প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশ তখন বাড়তি অনুপ্রেরণার খোঁজে। হোক সেটা বাংলাদেশের যে পর্যায়ের দলই। ফাইনালের হিসেব বাদ দিলে ভারতের বিপক্ষে লড়াকু এক দলের নাম বাংলাদেশ। কিন্তু ফাইনালে বা নক আউটে ভারতের সঙ্গে দেখা হলেই বাংলাদেশ লেখে হৃদয় ভাঙার গল্প। নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপের ফাইনাল; সবখানেই একই গল্প। গল্পটা বাংলাদেশের খেই হারানোর।

বড়দের মতো ছোটরাও একই পথের পথিক। ভারতকে হারানোর রেকর্ড থাকলেও ফাইনালে সেটা করে দেখানো হয়নি। জাতীয় দলের মতো বাংলাদেশ যুব দলেরও ভারতের বিপক্ষে ফাইনাল হারার অভিজ্ঞতা আছে। ২০১৯ এশিয়া কাপের ফাইনালে মাত্র ১০৬ রানের লক্ষ্যেও ৫ রানে হেরেছিল বাংলাদেশের যুবারা।

আরেকটি ফাইনালে বাংলাদেশ যুবাদের প্রতিপক্ষ ভারত। এবারের মঞ্চটি আরও বড়, যুবাদের ক্রিকেটের সবচেয়ে বড় আসর যুব বিশ্বকাপ। এমন একটি স্বপ্নের ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে নিশ্চয়ই অতীত স্মৃতি ফিরে আসছে। যেখান থেকে আকবর আলী-তৌহিদ হৃদয়রা পেয়ে যেতে পারেন ভারত বাধা টপকানোর মন্ত্রও। অবশ্য হারের স্মৃতি চাপ হয়ে যে ঘাড়ে চেপে বসবে না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া কঠিন।

৯ ফেব্রুয়ারি যুব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। ম্যাচটি বাংলাদেশের কাছে শুধু ফাইনালই নয়, নিজেদের ক্রিকেট ইতিহাস ছাড়িয়ে যাওয়ার মাইলফলকও। সেই মাইলফলক এবার আরেকটু এগিয়ে নেওয়ার পালা। তাতে যেমন ফাইনালে ভারত বাধা টপকানো হবে, লেখা হবে রূপকথার গল্পও।

এ পথে অবশ্য বাধ সাধছে অতীত রেকর্ড। ফাইনালে হারের দুঃসহ স্মৃতি তো আছে, সঙ্গে আছে যুব বিশ্বকাপে ভারত যুবাদের শাসনের ইতিহাস। যুব বিশ্বকাপে সব সময়ই দোর্দন্ড প্রতাপ দেখায় ভারতের যুবারা। এখন পর্যন্ত যুব বিশ্বকাপের ৬টি ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে চারবারই শিরোপা জিতেছে। সর্বশেষ আসরেও সেরার মুকুট তাদেরই। সেখানে বাংলাদেশের প্রথম ফাইনাল এটা। নিজেদের মধ্যে অতীত রেকর্ডের পাশাপাশি ভারতের এমন বিস্ময় জাগানিয়া সাফল্যও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ যুবাদের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও ভালো নয়। এখন পর্যন্ত ২২টি ওয়ানডের ১৮টিতেই হারতে হয়েছে আমাদের যুবাদের। জয় মাত্র ৩টি ম্যাচে। এক ম্যাচে কোনো ফল আসেনি। সব মিলিয়ে সোনালী শিরোপা ছুঁতে হলে অনেক রেকর্ড পেছনে ফেলতে হবে বাংলাদেশকে।

অতীত রেকর্ডের কথা কিছুক্ষণের জন্য ভুলে গেলে এই বাংলাদেশ দলকে অবশ্য পিছিয়ে রাখার সুযোগ নেই। ভারত যুবাদের মতো বাংলাদেশও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষও বাধার দেয়াল তুলতে পারেনি আকবর, মাহমুদুল, রকিবুলদের সামনে।

Related Topics

টপ নিউজ

খেলা / ক্রিকেট / অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net